News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহারাষ্ট্রে কন্নড়ভাষী লোকদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া উচিত, দাবি কর্ণাটকের
Image

মহারাষ্ট্রে কন্নড়ভাষী লোকদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া উচিত, দাবি কর্ণাটকের

মুম্বই, ২৬ নভেম্বর (হি.স.) : শনিবার মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরের সঙ্গে মহারাষ্ট্রে কন্নড়ভাষী লোকদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন কর্ণাটক রাজ্যের স্বরাষ্ট্র সচিব। কর্ণাটকের স্বরাষ্ট্রসচিব দাবি করেন, রাজ্যের কন্নড়ভাষী লোকদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া উচিত।

শুক্রবার কর্ণাটক বাসের বিরুদ্ধে বিক্ষোভের পর কর্ণাটক সরকার মহারাষ্ট্রের সীমান্তবর্তী গ্রামগুলিতে বাস পরিষেবা বন্ধ করে দিয়েছে। মহারাষ্ট্র-কর্নাটক সীমান্ত বিরোধের কারণে মহারাষ্ট্রও কর্ণাটকে তাদের বাস পাঠানো বন্ধ করে দিয়েছে। এ কারণে সমস্যায় পড়েছেন সীমান্তবর্তী এলাকার মানুষ।
এদিন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই বলেন, সুপ্রিম কোর্টে সীমান্ত বিরোধের লড়াই যে কোনও মূল্যে কর্ণাটক সরকার জিততে চলেছে। এই বক্তব্য নিয়ে মহারাষ্ট্রেও ক্ষোভ ছড়িয়েছে। এর আগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বোমাই বলেছিলেন, সাংলি জেলার ৪২টি গ্রামের মানুষ এবং সোলাপুরের আক্কালকোট কর্ণাটকে যোগ দিতে ইচ্ছুক। এর পরই উত্তপ্ত হয়ে উঠেছে মহারাষ্ট্রের পরিবেশ। এর পরে, শুক্রবার কর্ণাটকের বাসের বিরুদ্ধে মহারাষ্ট্র-কর্নাটক সীমান্তে বিক্ষোভ হয়।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top