News Flash

  • Home
  • প্রধান খবর
  • নিউ টাউনের ফাঁকা মাঠ থেকে ধৃত পাঁচ সশস্ত্র দুষ্কৃতি
Image

নিউ টাউনের ফাঁকা মাঠ থেকে ধৃত পাঁচ সশস্ত্র দুষ্কৃতি

কলকাতা, ২৬ নভেম্বর (হি. স.) : শুক্রবার গভীর রাতে নিউ টাউনে হানা দিয়ে গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে। উদ্ধার করা হয়েছে লঙ্কার গুড়ো, ধারাল অস্ত্র এবং ডাকাতির অন্যান্য সরঞ্জাম।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে ইকো পার্ক সংলগ্ন এলাকায় এক বিলাসবহুল হোটেলের পিছনে ফাঁকা মাঠে জড়ো হয়েছিল প্রায় সাত-আট জন দুষ্কৃতী। সেখানেই আচমকা হানা দিয়ে ডাকাতির ছক বানচাল করে পুলিশ। আগাম পাওয়া সূত্রের মাধ্যমে গভীর রাতে ওই এলাকায় হানা দেন ইকোপার্ক থানার পুলিশকর্মীরা। পুলিশকে দেখেই দুষ্কৃতীরা ছুটে পালাতে শুরু করে। পুলিশকর্মীরাও পিছু পিছু ধাওয়া করেন। পুলিশের তৎপরতায় পাঁচজনকে ধরে ফেলা হয়।

কী উদ্দেশে তারা সেখানে জড়ো হয়েছিল, সেই নিয়ে প্রশ্ন করতেই কথায় অসঙ্গতি আসতে থাকে। তাতে আরও সন্দেহ হয় পুলিশের। এরপর তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় লঙ্কার গুড়ো, ধারাল অস্ত্র। সঙ্গে ডাকাতির জন্য অন্যান্য সরঞ্জামও পাওয়া যায়। এরপরই ওই পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ওই দলটি এলাকার কোনও একটি জায়গায় ডাকাতি করার জন্য ছক কষেছিল। যদিও তার আগেই অভিযুক্তদের ধরে ফেলে পুলিশ। অভিযুক্ত জিজ্ঞাসাবাদ করে ওই দলের সঙ্গে আরও কারা কারা জড়িত, সেই তথ্য বের করার চেষ্টা করছেন পুলিশকর্মীরা। সঙ্গে বাকিদের খোঁজে তল্লাশিও চালানো হচ্ছে পুলিশের তরফে। কোন কোন জায়গায় এই দলের ডাকাতির ছক ছিল, সেই সব বিষয়েও তথ্য বের করার চেষ্টা করছেন পুলিশকর্মীরা।

Releated Posts

রাম মন্দির অনুদান কেলেঙ্কারি নিয়ে আরএসে-এর ‘দেরিতে অবস্থান’, প্রশ্ন তুলল কংগ্রেস ও শিবসেনা-ইউবিটি

নতুন দিল্লি, ৩ জুলাই (আইএএনএস): রাম মন্দিরে অনুদান ও ভোগের অর্থে কথিত আর্থিক অনিয়মের ঘটনায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ…

ByBySandeep Biswas Jul 3, 2026

রাম মন্দির অনুদানে অনিয়মের অভিযোগ: অযোধ্যা আদালতে মামলা করবেন দিগ্বিজয় সিং

ভোপাল, ৩ জুলাই (আইএএনএস): কংগ্রেসের প্রবীণ নেতা ও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং ঘোষণা করেছেন যে, রাম মন্দির…

ByBySandeep Biswas Jul 3, 2026

গণতন্ত্র সংকটে, অভিযোগ বিরোধীদের: সিআইজির কাছে এসআইআর স্থগিতের দাবি, ভোট প্রক্রিয়া কারচুপির অভিযোগ

নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস) : দেশের নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে এবং চলমান স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) বা…

ByBySandeep Biswas Jul 3, 2026

রাজস্থানে ১.০৬ লক্ষ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী, দেশ পাবে প্রথম গ্রিনফিল্ড রিফাইনারি

নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজস্থান সফরে গিয়ে প্রায় ১.০৬ লক্ষ কোটি টাকার একাধিক উন্নয়ন…

ByByTaniya Chakraborty Jul 3, 2026
Scroll to Top