News Flash

  • Home
  • দিনের খবর
  • সিএএ নিয়ে শুভেন্দুর বক্তব্যে কড়া প্রতিক্রিয়া সিপিএম-এর
Image

সিএএ নিয়ে শুভেন্দুর বক্তব্যে কড়া প্রতিক্রিয়া সিপিএম-এর

কলকাতা, ২৬ নভেম্বর (হি. স.) : পঞ্চায়েত নির্বাচনের আগে সিএএ ইস্যুতে সরব হলেন শুভেন্দু অধিকারী। শনিবার ঠাকুরনগরের রেল মাঠে শুভেন্দু অধিকারী বলেন, সিএএ হবেই। দম থাকলে তা আটকে দেখাক। এর কড়া প্রতিক্রিয়া দিল সিপিএম।

সিপিএম নেতা সুজন চক্রবর্তী এ নিয়ে বলেন, গতকাল মুখ্যমন্ত্রী পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছেন তাঁর স্নেহের ভাই। ফলে তেজটা একটু বেড়ে গিয়েছে। সিএএ, এনআরসি-র প্রশ্নে ওরা রাজ্যের মানুষকে ভয় দেখাচ্ছে। রাজ্যের মানুষ যার এখানকার নাগরিক, ভোট দেন তাঁদের উনি ধমকাচ্ছেন কেন? এক সময় অনুপ্রবেশ অনুপ্রবেশ বলে মমতা বন্দ্য়োপাধ্য়ায় নিজেই চিৎকার করেছিলেন। এখন বিজেপি এসব করছে। এটা যদি জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যের সময় হতো তাহলে শুভেন্দু এসব ভয় দেখানোর সুযোগই পেত না। রাজনৈতিক বিভাজন করে মানুষকে বিপদে ফেলা হয়েছে। এখন তাদের ভয় দেখানো হচ্ছে। মানুষের নাগরিকত্বকে প্রশ্নের মুখে ফেলে দিয়ে বলছে আমরা আছি। এসব মেনে নেওয়া যায় না।

বাম নেতা শমীক লাহিড়ি বলেন, ‘বিজেপি, এনআরসি, সিএএ, এইসব করে মানুষের মধ্যে বিভেদ করতে চাইছে। এটা ভারতবর্ষ কখনও মানেনি, কোনওদিন মানবে না। এর আগে চেষ্টা করেছেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ। উনি (শুভেন্দু) কী? ওনার কথার কোনও মূল্য নেই, কালকে আবার কোন পার্টি করবেন ঠিক নেই। ওরা চেষ্টা করে পারেনি।’

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top