News Flash

  • Home
  • প্রধান খবর
  • ডোমজুড়ে কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র, ১৫ মহিলা-সহ গ্রেফতার ৫৪
Image

ডোমজুড়ে কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র, ১৫ মহিলা-সহ গ্রেফতার ৫৪

হাওড়া, ২৬ নভেম্বর (হি. স.) : কল সেন্টারের আড়ালে ডোমজুড়ের অঙ্কুরহাটিতে প্রতারণা চক্রের হদিশ পাওয়া গেল। খবর পেয়ে শুক্রবার রাতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা হানা দেয়। সেখান থেকে মোট ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ১৫ জন মহিলা।

পুলিশ সূত্রে খবর, আমাজন, ফ্লিপকার্ট সহ বিভিন্ন কোম্পানির কেনাকাটার বিল বাকি আছে, এই সূত্র ধরে সেখান থেকে সাধারণ ক্রেতাদের প্রতারণা করা হত। এছাড়াও ব্যাঙ্কে ঋণ পাইয়ে দেওয়া অথবা নানারকম টোপ দিয়ে গ্রাহকদের এটিএম কার্ডের যাবতীয় তথ্য হাতিয়ে নিতেন কর্মীরা। তারপর সেই টাকা দেশ বিদেশের বিভিন্ন অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া দেওয়া হত। প্রাথমিক তদন্তে জানা যায়, বেশিরভাগ টাকা আমেরিকায় পাঠানো হয়েছে।

সূত্রের খবর, গত দেড় বছর ধরে ডোমজুড়ের অঙ্কুরহাটিতে ওয়েবেল আইটি পার্কে সরকারের কাছ থেকে ঘর ভাড়া নিয়ে কল সেন্টার চালাচ্ছিল একটি কোম্পানি। সেখানে দিনের চেয়ে রাতেই বেশি কাজ হত। ওই কোম্পানির কর্মীদের অন্য একটি কোম্পানির অধীনে কাজ করানো হত। কর্মীদের পরিচয়পত্র ওই নামেই দেওয়া হয়েছিল। ধৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে প্রতারণা এবং বেআইনিভাবে কল সেন্টার চালানো সহ একাধিক জামিন অযোগ্য ধারায় হাওড়া সিটি পুলিশের সাইবার সেল মামলা শুরু করেছে।

Releated Posts

৪৮০ কোটি টাকার নতুন টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পশ্চিম রাজস্থানে বিমান যোগাযোগে বড় গতি

যোধপুর, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থার বিমান পরিকাঠামোয় নতুন সংযোজন হিসেবে শনিবার যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন…

ByByNews Desk Jul 4, 2026

রেকর্ড প্রতিরক্ষা রফতানি ‘মেক ইন ইন্ডিয়া’র প্রতি বিশ্বের আস্থার প্রমাণ: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ ১.৭৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা…

ByByNews Desk Jul 4, 2026

পশ্চিম এশিয়ার সংঘাতজনিত জ্বালানি সংকট কূটনীতি, সঠিক সিদ্ধান্ত ও সম্পদ ব্যবস্থাপনায় সামাল দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদী

জয়পুর, ৪ জুলাই (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকটকে সময়োপযোগী সিদ্ধান্ত, কার্যকর কূটনীতি এবং বিচক্ষণ সম্পদ…

ByByNews Desk Jul 4, 2026

খেলনা রফতানি ১০ গুণ বাড়ানোর লক্ষ্য নিন, মান নিয়ন্ত্রণে কোনও ছাড় নয়: শিল্পকে আশ্বাস পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের খেলনা প্রস্তুতকারকদের বিশ্ববাজারের বাড়তে থাকা সুযোগ কাজে লাগিয়ে আগামী চার বছরে রফতানি ১০…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top