News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কদমতলায় আগর অঞ্চস পরিদর্শন করলেন উদ্যোগপতিরা
Image

কদমতলায় আগর অঞ্চস পরিদর্শন করলেন উদ্যোগপতিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ কদমতলার আগর অঞ্চল পরিদর্শন করে গেলেন জাতীয় ও আন্তর্জাতিক স্তরের উদ্যোগপতিরা৷ ত্রিপুরায় কি হবে আগরের ভবিষ্যত তা আপাতত বলা না গেলে দপ্তরের প্রয়াসে কদমতলার আগর ব্যবসায়ীরা তাদের সামগ্রী গুলি ক্রেতাদের সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছেন৷ রাজধানী আগরতলার হোটেল পলোটাওয়ারে দুদিনের আগরের বায়ো সেলার মিট শেষ হবার পর তৃতীয় দিনে বিনিয়োগ কারীদের কদমতলার আগর আঞ্চলে নিয়ে আসেন এডিশনাল পিসিসিএফ প্রবীণ অগরওয়াল, মার্কেটিং চেইন অফিসার রাজেশ সাহারা৷ জাতীয় ও আন্তর্জাতিক স্তরের উদ্যোগপতিরা স্থানীয় আগর ব্যবসায়ীদের সাথে কথা বলেন তাদের  উৎপাদিত আগর চিপস, ওয়েল, আগর উডগুলি দেখেন৷ তাছাড়া কয়েকটি আগর বাগান ও তারা পরিদর্শন করেন৷ এডিশনাল পিসিসিএফ প্রবীণ অগরওয়াল সাংবাদিকদের জানান গোটা ভারতের মধ্যে বায়ো সেলার মিট অর্থাৎ ক্রেতা বিক্রেতা সন্মেলন একমাত্র ত্রিপুরায় হয়৷ ত্রিপুরায় আগর আছে ভালো পরিমাণে এটার জানান দেওয়ার জন্য এনিয়ে দুবার তারা এই মিটের আয়োজন করেছেন৷ উদ্যোগ পতিদের কদমতলার আগর অঞ্চলে নিয়ে আসার বিষয়ে প্রবীণ অগরওয়াল জানান উদ্যোগপতিরা যাতে ব্যবসায়ীদের সাথে কথা বলতে পারে তাদের জিনিস পত্র দেখতে পারে সেই লক্ষ্য নিয়েই দপ্তর থেকে কদমতলার আগর অঞ্চল তাদের পরিদর্শন করানো হচ্ছে৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top