News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষাকে অবদমন করলেই আমাদের কৃষ্টি-সংসৃকতির চরম সর্বনাশ হয়ে যাবে ঃ শিক্ষামন্ত্রী

শিক্ষাকে অবদমন করলেই আমাদের কৃষ্টি-সংসৃকতির চরম সর্বনাশ হয়ে যাবে ঃ শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার দুদিন ব্যাপী রাজ্যভিত্তিক কলা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হলো৷ রাজ্য সরকার রাজ্যে শিক্ষার গুণগতমান উন্নয়নের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে৷ শুক্রবার দুদিন ব্যাপী রাজ্যভিত্তিক কলা উৎসবের সমাপ্তি দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তিনি বলেন শিক্ষাকে হাতিয়ার করে সরকার এগিয়ে চলেছে৷ বর্তমান সরকার শিক্ষাকে সব চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে৷ প্রসঙ্গক্রমে তিনি বলেন শিক্ষাকে অবদমন করলেই আমাদের কৃষ্টি-সংসৃকতির চরম সর্বনাশ হয়ে যাবে৷ আমাদের সংসৃকতিকে বাঁচিয়ে রাখার তাগিদে পড়াশোনা খুবই জরুরী৷ যতদিন বাঁচি ততদিন শিখি- এই মূল মন্ত্রকে সামনে রেখেই বর্তমান সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ শিক্ষামন্ত্রী বলেন শুধু পুঁথিগত বিদ্যা নয় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে শিক্ষাকে গুণগত মানসম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ আগরতলা টাউনহলে এদিন দুদিন ব্যাপী রাজ্যভিত্তিক কলা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে৷ দুদিন ব্যাপী কলা উৎসবকে কেন্দ্র করে ছাত্রছাত্রীসহ সংসৃকত মনা সকল অংশের মানুষজনের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top