News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের উদ্যোগে আগরতলায় আঞ্চলিক কর্মশালা
Image

সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের উদ্যোগে আগরতলায় আঞ্চলিক কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷  কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রকের উদ্যোগে প্রথম বারের মতো রাজ্যে শুরু হল দুইদিন ব্যাপী আঞ্চলিক কর্মশালা৷ কর্মশালার সুচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রকের উদ্যোগে শুক্রবার থেকে রাজধানীর এক বেসরকারি হোটেলে শুরু হয়েছে দুই দিন ব্যাপী আঞ্চলিক কর্মশালা৷ কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রকের বিভিন্ন প্রকল্প ও আইন বিধি নিয়ে এই কর্মশালায় আলোচনা হবে৷ দুইদিন ব্যাপী কর্মশালার সুচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মন্ত্রী ভগবান চন্দ্র দাস, মন্ত্রী সান্তনা  চাকমা, মন্ত্রী রাম প্রসাদ পাল, রাজ্যের মুখ্য সচিব জে.কে সিনহা সহ অন্যান্যরা৷ এইদিন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রকের অধিন রাজ্যে কি কি প্রকল্প চালু রয়েছে তা তুলে ধরেন৷ পাশাপাশি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন সিনিয়র সিটিজেনদের জন্য কি কি প্রকল্প চালু রয়েছে তা তুলে ধরেন৷ অপরদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এক সাক্ষাৎকারে জানান উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য গুলি ছোট হলেও এই রাজ্যগুলিকে সম্মান জানান প্রধানমন্ত্রী৷ যার জলন্ত উদাহরণ এইদিনের আঞ্চলিক কর্মশালা৷ এই প্রথম ত্রিপুরা রাজ্যে দুইদিন ব্যাপী আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে৷ দুইদিন ব্যাপী এই কর্মশালা ফলপ্রসূ হবে বলে আশা ব্যক্ত করেন তিনি৷ দুইদিন ব্যাপী এই আঞ্চলিক কর্মশালায় দেশের ১৬ টি রাজ্য থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেছে৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top