News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রাক-বাজেট আলোচনা : ত্রিপুরায় স্বশাসিত জেলা পরিষদের সার্বিক উন্নয়নে কেন্দ্রের কাছে ৫০০ কোটি চাইলেন অর্থমন্ত্রী
Image

প্রাক-বাজেট আলোচনা : ত্রিপুরায় স্বশাসিত জেলা পরিষদের সার্বিক উন্নয়নে কেন্দ্রের কাছে ৫০০ কোটি চাইলেন অর্থমন্ত্রী

আগরতলা, ২৫ নভেম্বর (হি. স.) : ত্রিপুরায় স্ব-শাসিত জেলা পরিষদের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য ৫০০ কোটি টাকা অনুদান কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমণের কাছে চেয়েছেন ত্রিপুরার অর্থ মন্ত্রী জিষ্ণু দেববর্মা। সাথে গ্রামীক ও জনজাতি অধ্যুষিত এলাকায় সোলার মাইক্রো গ্রিড স্থাপনে ১০০ কোটি টাকা সহায়তা চেয়েছেন তিনি। নয়াদিল্লিতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রীর সাথে প্রাক বাজেট বৈঠকে ত্রিপুরা স্বার্থ সংশ্লিষ্ট দাবিগুলি এভাবেই তুলে ধরেছেন রাজ্যের অর্থ মন্ত্রী।

এদিকে, ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা রাজ্যগুলির ক্যাপিটেল ইনভেস্টামেন্টের জন্য আর্থিক সহায়তা ছয়গুণ বাড়িয়ে ১ লক্ষ কোটি টাকা করার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে ধন্যবাদ জানিয়েছেন। তারমধ্যে চলতি ২০২২-২৩ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের জন্য ত্রিপুরাকে দেওয়া হয়েছে ৭০০ কোটি টাকা। আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সাথে প্রাক বাজেট বৈঠকে অংশ নিয়ে রাজ্যের পক্ষ থেকে ২০২৩-২৪ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটে বিবেচনার জন্য কিছু দাবি পেশ করেন এবং ২০২২-২৩ অর্থবছরে প্রবৃদ্ধিকেন্দ্রিক বাজেট উপহার দেওয়ার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি।

বৈঠকে আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল কমপ্লেক্সে এইমসের মতো প্রতিষ্ঠান গড়ে তোলার দাবি রাখেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। তিনি বলেন, এতে এই অঞ্চলের মানুষ যেমন উন্নত স্বাস্থ্য পরিষেবা লাভ করবেন তেমনি স্বাস্থ্য পর্যটন ক্ষেত্রের বিকাশে সহায়ক হবে এই প্রতিষ্ঠান। আগরতলায় একটি ডেন্টাল কলেজ স্থাপনের জন্য উপমুখ্যমন্ত্রী ৪১৪ কোটি টাকার বরাদ্দ দাবি করেন। তিনি বলেন, রাজ্য সরকার ইতিমধ্যে এই কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে।

উপমুখ্যমন্ত্রী ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় সার্বিক উন্নয়নের কাজ ত্বরান্বিত করার জন্য ৫০০ কোটি টাকার অনুদান দেওয়ার দাবি করেন। ভারত সরকারের সাথে অংশীদারিত্বমূলক ব্যবস্থায় গ্রে ফার্টিলাইজার ও গ্রিন হাইড্রোজেন উৎপাদনের জন্য একটি ইন্টিগ্রেটেড প্ল্যান্ট স্থাপনের প্রস্তাব রাখেন উপমুখ্যমন্ত্রী এবং বলেন, এই প্ল্যান্টে রাজ্যে বহুল পরিমাণে অবস্থিত প্রাকৃতিক গ্যাস ও ক্লিন এনার্জির উৎসগুলিকে কাজে লাগিয়ে গ্রিন প্রযুক্তির মাধ্যমে সার ও হাইড্রোজেন উৎপাদন করা যাবে।

বৈঠকে গ্রামীণ ও জনজাতি অধ্যুষিত এলাকায় সোলার মাইক্রো গ্রিড স্থাপনের জন্য ১০০ কোটি টাকার সহায়তা দাবি করে উপমুখ্যমন্ত্রী জানান, গ্রামীণ এলাকায় পুনর্নবীকরণযোগ্য শক্তি বিশেষ করে সোলার পাওয়ার ব্যবস্থা করে মানুষের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রে ত্রিপুরা অনেকটা এগিয়ে গেছে যা নাকি প্রধানমন্ত্রীও তাঁর মন কি বাত অনুষ্ঠানে প্রশংসা করেছেন। তিনি বলেন, আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে সমস্ত জনজাতি এলাকায় সোলার মাইক্রো গ্রিড বসানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সেজন্য ১০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে।

তিনি বলেন, ত্রিপুরা সরকার চট্টগ্রাম (বাংলাদেশ) এবং আগরতলা (ভারত)-এর মধ্যে বিমান যোগাযোগ চালু করার জন্য ভায়্যাবিলিটি গ্যাপ ফান্ড দিচ্ছে। তেমনি আগরতলা ও ঢাকার মধ্যে বিমান পরিষেবা চালু করার জন্য ভায়াবিলিটি গ্যাপ ফান্ড দেওয়ার জন্য তিনি ভারত সরকারকে অনুরোধ জানান যাতে দু’দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও সাংস্কৃতিক আদান প্রদান বৃদ্ধি পায়। তিনি ত্রিপুরায় জাতীয় আইন বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ২০০ কোটি টাকা দাবি করেন এবং পেঁচারথল- কৈলাসহর- ধর্মনগর এবং বিলোনীয়া- সারুম- কৈলাসহরের মধ্যে আরও একটি বিকল্প রেললাইন নির্মাণ বিষয়ও তুলে ধরেন।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top