News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জন্মদিনে মাতাবাড়িতে পূজো দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব
Image

জন্মদিনে মাতাবাড়িতে পূজো দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ শুক্রবার নিজ জন্মদিন উপলক্ষে  সকালে উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজো দিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব৷
তাকে মাতারবাড়িতে স্বাগত জানান বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায়৷ এছাড়া উপস্থিত ছিলেন গোমতী জেলার মহিলা মোর্চার সভানেত্রী থেকে শুরু করে বিভিন্ন মোর্চার নেতৃত্বরা৷ এদিন মাতাবাড়িতে পৌঁছে সাংসদ বিপ্লব কুমার দেব সোজা চলে যান মায়ের মন্দিরে৷ সেখানে গিয়ে নিজের নামে পুজো অর্চনা দেন মায়ের কাছে৷ পুজো অর্চনা শেষ করে মায়ের মন্দির প্রদক্ষিণ করেন তিনি৷ পরে ত্রিপুরেশ্বরী মন্দিরের পাশে থাকা মহাদেব মন্দিরের গর্ভে গিয়ে প্রবেশ করে সেখানে মহাদেবের মাথায় জল ঢেলে পুজো দেন রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব৷ এদিন  সাংসদের আসাকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিলো আঁটোসাঁটো৷

Releated Posts

লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে তিপরা মথার বিজয় মিছিল

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারের ওপর হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত

বিশ্রামগঞ্জ, ৯ সেপ্টেম্বর: বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন অফিসের সামনে দুই ঠিকাদারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অবশেষে দুই…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top