News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পি এম পোষণ প্রকল্পে রাজ্যে কর্মরত কুক কাম হেল্পারদের মাসিক ভাতা বৃদ্ধি

পি এম পোষণ প্রকল্পে রাজ্যে কর্মরত কুক কাম হেল্পারদের মাসিক ভাতা বৃদ্ধি

আগরতলা, ২৫ নভেম্বর৷৷ পি এম পোষণ প্রকল্পে রাজ্যে কর্মরত কুক কাম হেল্পারদের মাসিক ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে৷ আজ সন্ধ্যায় মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই ভাতা বৃদ্ধির কথা জানিয়েছেন৷ সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের বিভিন্ন সরকারি বিদ্যালয়, অনুদানপ্রাপ্ত বিদ্যালয়, মাদ্রাসায় ১১ হাজার ১০৭ জন কুক কাম হেল্পার কর্মরত রয়েছেন৷ এতদিন প্রত্যেক কুক কাম হেল্পারদের মাসিক সান্মাষিক ভাতা ছিল ১৫০০ টাকা৷ এর মধ্যে কেন্দ্রীয় সরকার ৯০০ টাকা এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ৬০০ টাকা দেওয়া হতো৷ বর্তমানে ৫০০ টাকা বৃদ্ধি করার ফলে রাজ্য সরকার মাসিক ১১০০ টাকা এবং কেন্দ্রীয় সরকার ৯০০ টাকা মিলে মোট ২০০০ টাকা ভাতা দেওয়া করা হবে৷
সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী শ্রীনাথ জানান, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে বর্ধিত এই ভাতা কার্যকর হবে৷ এর ফলে সরকারের বছরে বাড়তি খরচ হবে ৫ কোটি ৫৫ লক্ষ টাকা৷ রাজ্যে বর্তমানে ৩ লক্ষ ৯৯ হাজার ৮৬ জন ছাত্রছাত্রী মিড ডে মিলের আওতায় রয়েছে৷ সাংবাদিকদের প্রশের উত্তরে শ্রীনাথ জানান, মিড ডে মিল প্রকল্প ভালভাবেই চলছে৷ তবে ধলাই জেলায় বেকফাস্ট প্রকল্প পাইলট প্রজেক্ট হিসাবে চালু করা হয়েছে৷ এর সফলতা পাওয়া গেলে সারা রাজ্যেই এটি চালু করা যেতে পারে৷ তিনি বলেন, কাজের মাধ্যমেই এই সরকার জনগণের কাছে পৌঁছে যাচ্ছে৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top