নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ প্রতি ঘরে সুশাসন অভিযানের অঙ্গ হিসাবে শুক্রবার আগরতলা পুর নিগমের উত্তর জোনের উদ্যোগে ১৩ নং ওয়ার্ডের বিটারবন কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় সুশাসন মেলা৷ এই সুশাসন মেলার উদ্বোধন করেন পুর নিগমের মেয়র ইন কাউন্সিলের সদস্য তথা উত্তর জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ৷ গত ৮ অক্টোবর থেকে বিভিন্ন ওয়ার্ডে সুশাসন মেলার মাধ্যমে এলাকার জনগণকে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে৷ এক সাক্ষাৎকারে মেয়র ইন কাউন্সিলের সদস্য তথা উত্তর জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ জানান রাজ্য সরকারের উদ্যোগে প্রতিঘর সুশাসন অভিযান শুরু করা হয়েছে৷ সুশাসন মেলার মাধ্যমে এলাকার সাধারণ মানুষের প্রয়োজনীয় কাগজ পত্র করে দেওয়া হচ্ছে৷ বিভিন্ন ধরনের শংসাপত্র এইদিনের মেলায় এলাকার সাধারণ মানুষকে প্রদান করা হচ্ছে৷ রাজ্যের উন্নয়ন করতে হলে প্রত্যেকটি মানুষকে সঠিক সময়ে সরকারী সুবিধা পৌঁছে দেওয়াই হচ্ছে মূল লক্ষ্য বলে জানান তিনি৷ এদিন নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে বিশেষ সচেতনতা শিবিরেরও আয়োজন করা হয়৷

বিটারবনে সুশাসন মেলা অনুষ্ঠিত
Tags:
Releated Posts
শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর
নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…
স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…
ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ
আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…
কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী
আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…


















