News Flash

  • Home
  • প্রধান খবর
  • অজানা বীরদের প্রকাশ্যে আনতে সাধারণ মানুষ ও ইতিহাসবিদদের প্রয়াসও জরুরি : হিমন্ত বিশ্ব শর্মা
Image

অজানা বীরদের প্রকাশ্যে আনতে সাধারণ মানুষ ও ইতিহাসবিদদের প্রয়াসও জরুরি : হিমন্ত বিশ্ব শর্মা

নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): শুধুমাত্র সরকারের প্রয়াস হলেই হবে না, অজানা বীরদের প্রকাশ্যে আনতে সাধারণ মানুষ ও ইতিহাসবিদদের প্রয়াসও জরুরি। বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত অহম জেনারেল লাচিত বরফুকনের ৪০০ তম জন্মবার্ষিকী উদযাপনে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাপনী অনুষ্ঠানে অংশ নেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল জগদীশ মুখি, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং অন্যান্যরা।

অসমের মুখ্যমন্ত্রী এদিন নিজের ভাষণে বলেছেন, আমাদের ইতিহাস, অজানা বীরদের প্রকাশ্যে আনতে আমাদের সর্বদা অনুপ্রাণিত করেন প্রধানমন্ত্রী মোদী। লাচিত বরফুকনের গৌরবময় কাহিনী দেশের সামনে তুলে ধরার জন্য আমাদের এই বিনীত প্রয়াস। তবে শুধু সরকারের প্রচেষ্টাই যথেষ্ট নয়, জনগণ, ইতিহাসবিদদেরও প্রচেষ্টা থাকা উচিত।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেছেন, ইতিহাসবিদদের কাছে বিনীত অনুরোধ- ভারত শুধুমাত্র ঔরঙ্গজেব, বাবর, জাহাঙ্গীর অথবা হুমায়ুনের গল্প নয়। ভারত লাচিত বরফুকন, ছত্রপতি শিবাজী, গুরু গোবিন্দ সিং, দুর্গাদাস রাঠোরের। নতুন দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করা উচিত। এটাই আমাদের বিশ্বগুরু হওয়ার স্বপ্ন পূরণ করবে।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top