News Flash

  • Home
  • বিদেশ
  • করোনার বাড়বাড়ন্ত চিনে; এক দিনে আক্রান্ত ৩২,৯৪৩ জন, ফের লাগু বিধিনিষেধ
Image

করোনার বাড়বাড়ন্ত চিনে; এক দিনে আক্রান্ত ৩২,৯৪৩ জন, ফের লাগু বিধিনিষেধ

বেজিং, ২৫ নভেম্বর (হি.স.): করোনা-শূন্য নীতি মেনে চলছি চিন। অর্থাৎ সমগ্র দেশে করোনা সংক্রমণ শূন্য না হওয়া পর্যন্ত কড়াকড়ি বজায় থাকবে। কিন্তু তা সত্ত্বেও সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী চিনে। সাম্প্রতিক কালে গোটা বিশ্বে কোভিড সংক্রমণ অনেকটা কমে গিয়েছে। যদিও এ সময়ই সংক্রমণ বেড়েছে চিনে। চিনের জাতীয় স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দৈনিক সংক্রমণ এখন সর্বোচ্চ। বৃহস্পতিবার সারা দিনে ৩২,৯৪৩ জন করোনা সংক্রমিত হয়েছেন। অতিমারি পর্বে চিনে এটিই সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। একদিন আগেই আক্রান্তের সংখ্যা ছিল ৩১,৬৫৬।

কিছু সংক্রমণ বাইরে থেকে ঘটেছে। বাকি ৩২,৬৯৫টি স্থানীয় সংক্রমণ। এর মধ্যে ৩,০৪১ জন সংক্রমিতের উপসর্গ ছিল। বাকি ২৯,৬৫৪ জন উপসর্গহীন। জিরো-কোভিড পলিসি থেকে এখনও সরে আসেনি চিন। নিয়ম ভাঙলেই মিলছে শাস্তি। যে হারে সংক্রমণ বাড়তে শুরু করেছে, তাতে বেজিং-সহ ঘন জনবসিতসম্পন্ন শহরগুলি ফের ‘লকডাউন’ হওয়ার মুখে। ফের লাগু হচ্ছে বিধিনিষেধ।

Releated Posts

বিচারবিভাগীয় সহযোগিতা জোরদারে ভারত-রাশিয়ার আলোচনা, আন্তর্জাতিক মঞ্চে সমন্বয়ে জোর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিচারবিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক…

ByByNews Desk Sep 5, 2026

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৬

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪ হয়েছে। ভোতে কোশি নদীর প্রবল…

ByByNews Desk Sep 5, 2026

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আরও গভীরে ভারত-নেপালের উদ্ধারকারী দল

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় উদ্ধারকারী…

ByByNews Desk Sep 5, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top