News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছাত্রছাত্রীদের মধ্যে লেখাপড়ার সাথে সাথে উদ্ভাবনীশক্তি ও শিল্পকলা চর্চার প্রসার ঘটুক : শিক্ষামন্ত্রী

ছাত্রছাত্রীদের মধ্যে লেখাপড়ার সাথে সাথে উদ্ভাবনীশক্তি ও শিল্পকলা চর্চার প্রসার ঘটুক : শিক্ষামন্ত্রী

আগরতলা, ২৫ নভেম্বর৷৷ ছাত্রছাত্রীরা হল দেশের ভবিষ্যৎ৷ তারা সুুনাগরিক হলে দেশের কল্যাণ হবে৷ তবে পঁথিগত শিক্ষার পাশাপাশি চাই বৃত্তিমূলক শিক্ষা ও বিভিন্ন শিল্পকলার চর্চা৷ তবেই এক ভারত, শ্রেষ্ঠ ভারত এবং এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে উঠবে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ ভারত শিক্ষা, পরম্পরা সংস্কৃতি ও আধুনিকতায় একদিন বিশ্বে শ্রেষ্ঠ স্থান দখল করবে৷ আজ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আগরতলা টাউনহলে রাজ্যভিত্তিক দু’দিনব্যাপী কলা উৎসবের সমাপ্তি তথা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন৷
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, রাজ্য সরকার চায় ছাত্রছাত্রীদের মধ্যে লেখাপড়ার সাথে সাথে উদ্ভাবনীশক্তি ও শিল্পকলা চর্চার প্রসার ঘটুক৷ তাই ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষায় শিক্ষিত করে তুলতে সরকার অগ্রাধিকার দিয়েছে৷ এই লক্ষ্যে শিক্ষা দপ্তর প্রাক-প্রাথমিক শিক্ষা, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত অঙ্ক ও বিজ্ঞানে মেধা অন্বেষণ, বছর বাঁচাও, সুুপার থার্টি, বন্দে ত্রিপুরা চ্যানেল, নিপুন ত্রিপুরা, মিশন মুকুল ইত্যাদি প্রকল্প চালু করেছে৷ প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে ওয়ার্ক বুক দেওয়া হচ্ছে৷ ১২৫টি মিশন বিদ্যাজ্যোতি সুকল চালু করা হয়েছে৷
শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, ছাত্রছাত্রীদের জন্য বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে৷ এতে সাফল্যও আসছে৷ এবছর ধর্মনগরের গোল্ডেন ভ্যালী বিদ্যালয় উত্তর-পূর্বাঞ্চল নাটক প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছে৷ শিশুবিহার সুকলের ছাত্রী মধুরিমা দাস পিপিকিট তৈরী করে দিল্লি থেকে দ্বিতীয় পুরস্কার এনেছে৷
অনুষ্ঠানে সমগ্র শিক্ষা অভিযানের স্টেট প্রজেক্ট ডিরেক্টর বিম্বিসার ভট্টাচার্য জানান, ২০১৯-২০ অর্থবছর থেকে রাজ্য দেশের মধ্যে পারফরর্মিং ইনডেক্সে গ্রেড ওয়ান-এ রয়েছে৷ রাজ্যস্তরের এই কলা উৎসবে ৮টি জেলা থেকে ১০টি ইভেন্টে ১৬০ জন ছাত্রছাত্রী অংশ নিয়েছে৷ অনুষ্ঠানে প্রতিটি ইভেন্টের ১ম, ২য় ও ৩য় স্থানাধিকারীদের যথাক্রমে ৩০০০ টাকা, ২০০০ টাকা, ১০০০ টাকা অর্থিক পুরস্কার, শংসাপত্র ও স্মারক দিয়ে পুরস্কৃত করা হয়৷ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ভোকাল ক্লাসিক্যাল মিউজিক প্রতিযোগিতায় সিপাহীজলা জেলার প্রথম স্থানাধিকারী মিতা গোস্বামীর হাতে পুরস্কার তুলে দেন৷ তাছাড়াও অন্যান্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়৷ উল্লেখ্য, বিদ্যালয় শিক্ষা দপ্তরের সমগ্র শিক্ষা অভিযান দু’দিনব্যাপী রাজ্যভিত্তিক কলা উৎসবের আয়োজন করে৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top