News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় জঙ্গলে হাতির শাবকের পঁচা গলা দেহ উদ্ধার
Image

ত্রিপুরায় জঙ্গলে হাতির শাবকের পঁচা গলা দেহ উদ্ধার

আগরতলা, ২৪ নভেম্বর (হি. স.) : ত্রিপুরায় হাতির শাবকের পঁচা গলা দেহ উদ্ধার হয়েছে। খোয়াই জেলায় কল্যাণপুর বন দফতরের অধীনে বাগবেড়ের শচীন্দ্রনগর কলোনী এলাকায় গভীর জঙ্গলে ১৮ মাস বয়সী পুরুষ হাতির শাবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ঘটনায় বন দফতরের তহলদারি দলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে।

স্থানীয় জনগণের দাবি, জঙ্গলে হাতির শাবকের মৃতদেহ দেখতে পেয়ে বন দফতরের আধিকারিকদের খবর দেওয়া হয়েছিল। খবর কল্যাণপুর বন দফতরের আধিকারিক রেঞ্জার সূর্য কুমার দেববর্মা, বন আধিকারিক তপন সাহা সহ অন্যান্যরা ছুটে যান।

রেঞ্জার সূর্য কুমার দেববর্মার দাবি, ওই হাতির শাবকের বয়স ১৮ মাস হবে। মুঙ্গিয়াকামি ভেটেরিনারি চিকিত্সক মৃতদেহের ময়না তদন্ত করেছেন। সমস্ত আইনি প্রক্রিয়া শেষে শচীন্দ্রনগর কলোনী এলাকায় জঙ্গলে ওই হাতির শাবকের মৃতদেহ কবর দেওয়া হয়েছে।সূর্য বাবু বলেন, প্রাথমিকভাবে হাতির শাবকের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে, কোন হাতি ওই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন সম্ভব হবে বলে তিনি দাবি করেন। 

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top