News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উজান দুধপুর গ্রামে মহিলাদের হাঁসের ছানা বিতরণ করলে মন্ত্রী ভগবান দাস
Image

উজান দুধপুর গ্রামে মহিলাদের হাঁসের ছানা বিতরণ করলে মন্ত্রী ভগবান দাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ তপশিলি জাতি কল্যাণ দপ্তর এবং প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার উত্তর জেলার উজান দুধপুর গ্রাম পঞ্চায়েতে মহিলাদের মধ্যে দপ্তরের মন্ত্রী ভগবান দাস উন্নত প্রজাতির হাঁসের ছানা বিতরণ করেন৷ তপশিলী জাতি কল্যাণ দপ্তরের কুড়ি লক্ষ টাকা আর্থিক সহায়তায় ও প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে উজান দুধপুর গ্রামের ২০০ পরিবারের মহিলাদের মধ্যে ৩০ টি করে উন্নত প্রজাতির হাঁসের ছানা বিতরণ করা হয়৷ প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী ভগবান দাস৷ উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শুভেন্দু দাস সহ অন্যান্যরা৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন এই প্রকল্পের মাধ্যমে গ্রামীন এলাকার আর্থিক বিকাশে ও মহিলাদের স্বনির্ভর করতে অনেক সহায়ক হবে৷ আগামীদিনে রাজ্যে ডিমের চাহিদা পুরনেও এই প্রকল্প অনেক গুরুত্বপুর্ন ভুমিকা পালন করবে৷ গ্রামীণ এলাকার মা-বোনদের এ ধরনের প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য মন্ত্রী শ্রীদাস আহ্বান জানিয়েছেন৷ এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে গ্রামীণ এলাকার মহিলারা আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন৷

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top