News Flash

  • Home
  • বিদেশ
  • চিনে আবারও তাণ্ডব চালাচ্ছে করোনা, বন্ধ বেইজিংসহ ৪৯টি শহর
Image

চিনে আবারও তাণ্ডব চালাচ্ছে করোনা, বন্ধ বেইজিংসহ ৪৯টি শহর

বেইজিং, ২৪ নভেম্বর (হি.স.): করোনার তাণ্ডব আবারও বিপর্যস্ত চিন। বুধবার চিনে ৩১ হাজার ৫২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। গত এপ্রিলে শনাক্তের সংখ্যা প্রায় ২৮ হাজার ছুঁয়েছিল। বেইজিং সহ ৪৯ টি শহর সিল করে দেওয়া হয়েছে।

চিনের ন্যাশনাল হেলথ ব্যুরোর তথ্য অনুযায়ী, বুধবার একদিনে ৩১ হাজার ৫২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যা মহামারী শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ সংখ্যক। যার জন্য চিনা সরকার লকডাউন এবং ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। এর পাশাপাশি করোনা পরীক্ষা ও টিকাদানের ওপরও জোর দেওয়া হচ্ছে, যাতে করোনার আরও বিস্তার রোধ করা যায়। ১ নভেম্বর থেকে সারা দেশে মোট ২ লাখ ৮০ হাজারের বেশি করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। গত সপ্তাহে, প্রতিদিন গড়ে ২২,২০০ টি করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজধানী বেইজিংসহ দেশের ৪৯টি শহর সিল করে দেওয়া হয়েছে। রাজধানী বেইজিংকে লকডাউনের আওতায় নিয়ে এসে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। পার্ক, অফিস বিল্ডিং এবং শপিংমল বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষকে শুধু ঘরে থাকতে বলা হয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বয়স্ক লোকদের রক্ষায় দেশটিতে কঠোর নিষেধাজ্ঞা প্রয়োজন।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top