News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • লাচিত দিবসে কচিকাঁচা পড়ুয়াদের পাঠ্য সামগ্রী বিলি ‘বন্দনীয়া লক্ষ্মীবাঈ কেলকর স্মারক সমিতি’র
Image

লাচিত দিবসে কচিকাঁচা পড়ুয়াদের পাঠ্য সামগ্রী বিলি ‘বন্দনীয়া লক্ষ্মীবাঈ কেলকর স্মারক সমিতি’র

গুয়াহাটি, ২৪ নভেম্বর (হি.স.) : ‘বন্দনীয়া লক্ষ্মীবাঈ কেলকর স্মারক সমিতি’, গুয়াহাটির উদ্যোগে আজ বৃহস্পতিবার বামুনিমৈদামের রেলকলোনিতে অবস্থিত বিবেকানন্দ জনশিক্ষা গ্রন্থাগারে চলমান ‘চন্দ্ৰপ্ৰভা শইকিয়ানী বিনামূল্যের শিক্ষাকেন্দ্ৰে আয়োজিত এক অনুষ্ঠানে শিশুদের সঙ্গে ‘লাচিত দিবস’ উদযাপন করা হয়েছে।

এতদঅঞ্চলের বিশিষ্ট সমাজসেবক প্রিয়নাথ শৰ্মা প্রদত্ত বক্তব্যে শিশুদের লাচিত বরফুকনের সাহস, বীরত্ব এবং দেশপ্ৰেম সম্পর্কে অবগত করেছেন। লাচিতের আদৰ্শকে শিরধার্য করে জীবনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রিয়নাথ শৰ্মা।

আজকের কাৰ্যক্ৰমে বন্দনীয়া লক্ষ্মীবাঈ কেলকর স্মারক সমিতির সভানেত্ৰী ড. নীলিমা গোস্বামী সহ সংগঠনের বেশ কয়েকজন কার্যকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন। শিক্ষাকেন্দ্ৰের শিক্ষার্থী ৩৮ জন দারিদ্ৰ্যসীমারেখার নীচে কচিকাঁচাদের স্কুলব্যাগ, পাঠ্যবই, রং পেন্সিল ইত্যাদি বিতরণ করা হয়েছে।

Releated Posts

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026

অসমে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যা ও ভূমিধসের আশঙ্কা

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): আগামী তিন থেকে চার দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ফের ভারী থেকে অতি…

ByByNews Desk Jul 30, 2026

অরুণাচল ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকম সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস…

ByByNews Desk Jul 30, 2026

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top