News Flash

Image

বিদ্যুৎ পরিবাহী তার ছিড়ে মৃত্যু হল বৃদ্ধার । শোক ধলাইর পানিভরা এলাকায়

ধলাই (অসম), ২৪ নভেম্বর (হি.স.) : বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতি দরুন প্রাণ গেল এক বৃদ্ধার । বৃহস্পতিবার মর্মান্তিক ঘটানটি ঘটেছে ধলাই থানার অধীনে থাকা পানিভরা গ্রামে ।

প্রাণ হারিয়েছেন সুষমা নাথ । তার বয়স ৬৫ বছর । জানা গেছে যে, গ্রামের রাস্তা ধরে হেঁটে যাওয়ার সময় হঠাৎ তার উপরে বিদ্যুৎ পরিবাহী তার ছিড়ে পড়ে । আর এতেই সঙ্গেই সঙ্গেই তাঁর মৃত্যু ঘটে ।

ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন ধলাই পুলিশ । পুলিশের পক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ।

এদিকে দুপুরের দিকে ঘটনা সংগঠিত হওয়ার পর সন্ধ্যা অবধি বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে কোন আধিকারিক সেখানে উপস্থিত না হওয়ার ক্ষোভ দেখা গেছে পানিভরা এলাকায় । মৃতের পরিবারকে এককালীন ভাবে সরকারী আর্থিক সাহায্য প্রদানের দাবি উঠেছে ।

Releated Posts

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026

অসমে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যা ও ভূমিধসের আশঙ্কা

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): আগামী তিন থেকে চার দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ফের ভারী থেকে অতি…

ByByNews Desk Jul 30, 2026

অরুণাচল ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকম সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস…

ByByNews Desk Jul 30, 2026

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top