News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মানিকপুরে বন্দুকের গুলিতে আত্মঘাতী কিশোর, আহত নাবালিকা বোন
Image

মানিকপুরে বন্দুকের গুলিতে আত্মঘাতী কিশোর, আহত নাবালিকা বোন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ লংতরাইভ্যালী মহকুমার মানিকপুর থানার অন্তর্গত জলাচন্দ্র কারবারি পাড়ায় দেশি বন্দুকের গুলিতে আত্মঘাতী হয়েছে এক কিশোর৷ দেশী বন্দুক থেকে গুলি ছুড়ে আত্মহত্যা করল এক কিশোর৷ ভাইকে আটকাতে এসে আহত ছোট বোন৷  ঘটনা লংতরাইভ্যালী মহকুমার মানিকপুর থানার অন্তর্গত জলাচন্দ্র কারবারি পাড়ায়৷  মৃত কিশোরের নাম দানিময় চাকমা(১৪),  পিতা সুরাজয় চাকমা৷ আহত ছোটবোনের নাম লক্ষিরানি চাকমা(৯)৷ ঘটনার বিবরনে জানা যায় , ২২ নভেম্বর বেলা আনুমানিক ৩.৩০ মি নাগাদ জলাচন্দ্র কারবারি পাড়ায় সুরাজয় চাকমার কিশোর ছেলে দানিময় চাকমা দেশী বন্দুক নিয়ে বাড়ির পাশের জঙ্গলে যেতে দেখতে পায় ছোট বোন লক্ষ্মীরানী৷ জঙ্গলে গিয়েই দানিময় নিজ বুক লক্ষ্য করে গুলি ছুড়ে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তার৷ ভাইকে আত্মহত্যা করতে বাধা দিতে এসে বুকে গুলির ছিটকা লেগে আহত হয় ছোট বোন৷ খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান লংতরাইভ্যালীর এসডিপিও সোনাচরন জমাতিয়া ও মানিকপুর থানার ওসি৷ ছুটে আসে মোবাইল ফরেনসিক টিম৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য ছামনু হাসপাতালে নিয়ে আসা হয়৷ আহত লক্ষীরানীর চিকিৎসা চলছে ছামনু হাসপাতালে৷ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় আত্মহত্যায় ব্যবহৃত দেশী বন্দুক৷ পারিবারিক কলহের জেরে না অন্য কোন কারনে এই আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে৷ পুলিশ  ০৫/২০২২/ইউ/এস/-৩২৬ আইপিসও এবং সেকশন ২৫(১এ) আর্মস এক্টে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে৷

Releated Posts

ভীমরুলের হামলায় আহত ৩ ছাত্র, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৩১ জুলাই: খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ভীমরুলের আক্রমণে তিনজন ছাত্র আহত হয়েছে। ওই ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

স্কুল ছুটির সময় বিশ্রামগঞ্জ–মেলাঘর সড়কে তীব্র যানজট, ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি

আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের লালটিলা ডন বসকো স্কুলের সামনে প্রতিদিন স্কুল ছুটির সময় তীব্র যানজটের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 31, 2026

দীর্ঘদিনের দুর্গাপূজার স্থান দখল ও বিক্রির চেষ্টার অভিযোগ, প্রতিবাদে যোগেন্দ্রনগরের বাসিন্দারা

আগরতলা, ৩১ জুলাই: আগরতলার যোগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় প্রায় ২৫ বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসা একটি খালি…

ByByReshmi Debnath Jul 31, 2026

রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ টিটিএএডিসি-র সিইএমের, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ

আগরতলা, ৩১ জুলাই: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর প্রধান কার্যনির্বাহী সদস্য (সিইএম) রুনিয়েল দেববর্মা শুক্রবার রাজভবনে…

ByByTaniya Chakraborty Jul 31, 2026
Scroll to Top