News Flash

  • Home
  • দিনের খবর
  • কুলপিতে মিড ডে মিলের খাবারে পোকা, স্কুল ঘেরাও করে বিক্ষোভ
Image

কুলপিতে মিড ডে মিলের খাবারে পোকা, স্কুল ঘেরাও করে বিক্ষোভ

কুলপি, ২৩ নভেম্বর (হি. স.) : স্কুলের মিডডে মিলের খাবারে পোকা থাকার প্রতিবাদে বিক্ষোভ দেখালো স্কুলের ছাত্র,ছাত্রী ও অভিভাবক, অভিভাবিকারা। বুধবার দুপুরে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় দক্ষিন ২৪ পরগনার কুলপি থানার রাজারামপুর প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনাস্থলে কুলপি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাত্র,ছাত্রীদের অভিযোগ, রাজারামপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রায়দিনই নিম্নমানের খাবার দেওয়া হয়। বুধবার মিড ডে মিলের খাবারে পোকা দেখতে পায় ছাত্র-ছাত্রীরা। এরপরেই তারা ক্ষোভে ফেটে পড়ে। স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে এলাকার বাসিন্দারা এ নিয়ে প্রতিবাদ জানান। প্রতিবাদে স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরে ঘটনার খবর পেয়ে কুলপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবশ্য এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক জানান, মিডডে মিলের খাবারে পোকা থাকায় ছাত্রছাত্রীদেরকে বাড়িতে খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি খাবারের পোকা থাকার ঘটনায় স্কুলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Releated Posts

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top