News Flash

Image

কাছাড়ের কালাইনে বাঘের হামলা, আহত দুই মহিলা সহ সাত, সংকটজনক তিন

কালাইন (অসম), ২২ নভেম্বর (হি.স.) : কাছাড় জেলার কালাইনে বাঘের আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছেন সাতজন। এর মধ্যে দুজন রয়েছেন মহিলা। এঁরা সবাই কাছাড় জেলার কালাইনের ভৈরবপুর গ্রাম পঞ্চায়েত (জিপি)-এর তারাপুর গ্রামের বাসিন্দা।

ঘটনাটি আজ মঙ্গলবার সকালে সংঘটিত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। বিবরণে জানা গেছে, আজ সকালের দিকে ভৈরবপুর জিপি কার্যালয়ের সম্মুখবর্তী এলাকায় হঠাৎ করে কৃষিক্ষেত থেকে দৌড়ে এসে পথচারীদের আক্রমণ করে একটি বাঘ। হিংস্র পশুটি একে একে সাতজনকে আক্রমণ করে ঘায়েল করে দেয়। এর পর আবার সে পাশে ঝোঁপের দিকে ছুটে যায়।

প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে নিয়ে যান কালাইন হাসপাতালে।

জানা গেছে, সাত জনের মধ্যে তিনজনের আঘাত গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাঁদের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার পর বন বিভাগের কালাইন রেঞ্জের কর্মীরা উপস্থিত হলে এখনও কোনও বাঘের সন্ধান পাওয়া যায়নি। অন্যদিকে গোটা এলাকাজুড়ে দেখা দিয়েছে ব্যাঘ্রাতঙ্ক।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top