ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর।। আজ আসছেন ভিনরাজ্যের দুই রেফারি। এম এল প্লাজা রাখাল শিল্ড নকআউট ফুটবলের দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের বাঁশি বাজাতে আগামীকাল অরুনাচল প্রদেশের দুই জন রেফারি আগরতলায় আসছেন। ওই দুই রেফারি হলেন রাজু তাবা এবং সঙ্গম কায়াঙ্ক। জানা গেছে, ক্লাবগুলোর অনুরোধে সাড়া দিয়েই রাজ্য ফুটবল সংস্থা অরুনাচল প্রদেশ থেকে জাতীয় মানের দুইজন রেফারিকে আনছেন। প্রশ্ন দেখা দিয়েছে, প্রায় সারা বছরই রাজ্যের রেফারিদের ক্লিনিক করার পরও কেন, ভিনরাজ্য থেকে আনা হচ্ছে রেফারিদের। তবে এনিয়ে ক্ষোভ জানালেন রাজ্য ফুটবল সংস্থার সচিব অমিত চৌধুরি। কোনও রাগঢাক না রেখেই সচিব বলেন, “রাজ্যের রেফারিদের মধ্যে কিছু ঘাটতি রয়েছে তা বলছি না, তবে টুর্ণামেন্টের প্রয়োজনে বহিঃ রাজ্যের রেফারি আনা যেতেই পারে। ক্লাবগুলোর বক্তব্য শোনাটাও টিএফএ-র কাজ”।

বুধবার শহরে আসছেন অরুনাচলের রেফারি
Tags:
Releated Posts
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

















