নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷ মঙ্গলবার সাত সকালে রাজধানীর আগরতলা শহরের বটতলা বাজারে ও রাস্তার আশপাশে উচ্ছেদ অভিযান চালিয়েছে পুর নিগমের টাক্স ফোর্স৷ বুলডোজার দিয়ে বেশ কিছু সংখ্যক বেআইনি গজিয়ে ওঠা হকারদের দোকানপাট ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে৷ এদিন বেআইনি পার্কিং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়৷ আগরতলা শহর এলাকায় যানজট মুক্ত করার লক্ষ্যে এবং সৌন্দর্যায়নের লক্ষ্যে আগরতলা পুর নিগম চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ বেআইনিভাবে সরকারি জায়গা দখল করে ব্যবসা চালিয়ে যাওয়া এবং বেআইনিভাবে নো পার্কিং জোনে মোটরবাইক ও অন্যান্য যানবাহন পার্কিং করার বিরুদ্ধে এবার কঠোর মনোভাব গ্রহণ করল আগরতলা পুর নিগমের টাক্স ফোর্স৷ মঙ্গলবার সকালে টাক্স ফোর্স বুলডোজার নিয়ে মাঠে নামে৷ মেয়র দীপক কুমার মজুমদার নিজে সেখানে দাঁড়িয়ে থেকে সমস্ত কাজকর্ম তদারকি করেন৷ ছিলেন পুর নিগমের পদস্থ আধিকারিকরাও৷ উচ্ছেদ অভিযানে যাতে কোন ধরনের বাধা সৃষ্টি করতে না পারে কিংবা কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য পর্যাপ্ত সংখ্যায় পুলিশ ও নিরাপত্তা কর্মীও সেখানে মোতায়েন ছিল৷ সকালেই বটতলা বাজারে এই অভিযান শুরু হয়৷ দীর্ঘক্ষন চলে এই অভিযান৷ এদিকে, বটতলা এলাকার বেআইনি পার্কিং ও দোকানের বাইরে সামগ্রী রেখে ব্যবসা করা বন্ধ করার জন্য দুদিন ধরে সেই এলাকায় মাইকিং করা হয়৷ কিন্তু তাতে কেউ কর্ণপাত করেনি৷ সে কারণেই মঙ্গলবার সকাল থেকে উচ্ছেদ অভিযানে নামে আগরতলা পুর নিগমের টাক্স ফোর্স৷ মেয়র নিজে দাঁড়িয়ে থেকে বেআইনি পার্কিং করা বাইক সব উঠিয়ে নিতে নির্দেশ দেন৷ পাশাপাশি ফুটপাতের দোকান ভেঙ্গে দেওয়া হয়৷ তারপর বাজারের ভেতর যে সব দোকানগুলিতে দেশি মদ বিক্রি এবং মদের আসর বসে সেই দোকানগুলিকে ডজারের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হয়৷ উল্লেখ্য কিছুদিন পরপরই পুর নিগমের পক্ষ থেকে এ ধরনের উচ্ছেদ অভিযান চালালেও পরবর্তীকালে পুনরায় হকাররা রাস্তার দুপাশ দখল করে গুরুত্বপূর্ণ স্থানগুলিতে দোকান খুলে বসে৷ যখন ওই দোকান খোলে বসে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলে এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হতো না বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছে৷ এক্ষেত্রে পুরো নিগমের দুর্বলতার দিকগুলিও মানুষ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন৷

বটতলা বাজারে পুর নিগমের উচ্ছেদ অভিযান
Tags:
Releated Posts
অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫
আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…
গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার
আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…
(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত
কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…
সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত
আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…


















