News Flash

  • Home
  • দেশ
  • সি ভি আনন্দ বোসের শপথের সম্ভাবনা ২৩ নভেম্বর, প্রাক্তন আইএএস হচ্ছেন বঙ্গের রাজ্যপাল
Image

সি ভি আনন্দ বোসের শপথের সম্ভাবনা ২৩ নভেম্বর, প্রাক্তন আইএএস হচ্ছেন বঙ্গের রাজ্যপাল

কলকাতা, ২২ নভেম্বর (হি.স.): সব কিছু ঠিকঠাক থাকলে ২৩ নভেম্বর, বুধবার পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নেবেন সি ভি আনন্দ বোস। নতুন রাজ্যপালের ২৩ তারিখ শপথ অনুষ্ঠানের বিষয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। প্রথা মেনে নতুন রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইতিমধ্যেই ফোনে কথা হয়েছে নতুন রাজ্যপালের। জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে গিয়ে রাজ্যপালের পদ ছেড়ে দেওয়ায় অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন।

কয়েক দিন আগেই রাষ্ট্রপতি ভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে কেরল ব্যাচের প্রাক্তন আইএএস অফিসার বোসকে স্থায়ী রাজ্যপালের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এবার নতুন রাজ্যপালের শুধু শপথ নেওয়ার অপেক্ষা।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top