News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতিকে খুনের চেষ্টা, থানায় মামলা

বিশালগড়ে সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতিকে খুনের চেষ্টা, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২২ নভেম্বর৷৷ প্রকাশ্য দিনদুপুরে কংগ্রেস দলের দুষৃকতীদের হামলার হাত থেকে অল্পেতেই প্রানে বেঁচে ফিরলেন বিজেপির বিশালগড় মন্ডলের মাইনোরিটি মোর্চার সভাপতি ফেরদৌস মিয়া৷ ঘটনার বিবরণে জানা যায় বিজেপি মাইনোরিটি মোর্চার সভাপতি ফেরদৌস মিয়া ব্যক্তিগত কাজে সোমবার বিশালগড় উত্তর রাউৎখলা এলাকায় যান,সেখান থেকেই কিছু কংগ্রেসের দুষৃকতী মিলিত হয়ে হামলার ছক কষতে শুরু করেছে৷ ঘটনা আঁচ করতে পেরে সেখান থেকে ফেরার পথে কিছু দুষৃকতীরা দা লাঠি,রড নিয়ে তাড়া করে৷ শেষপর্যন্ত বাইক নিয়ে আক্রমণ চালায় এবং পথে ধারালো অস্ত্র দিয়ে প্রাণে মারার চেষ্টা করে দুষৃকতীরা অভিযুক্তদের নামধাম সহ বিশালগড় থানায় মামলা দায়ের করেছেন বিজেপির সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি ফেরদৌস মিয়া৷ সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি ফেরদৌস মিয়া জানান আক্রমণকারীদের কয়েকজন পরিচিত এবং কয়েকজন অপরিচিত৷ অভিযুক্তরা হলেন জামশেদ মিয়া, সজল সরকার, রবীন্দ্র সরকার, জামশেদ মিয়া, কামাল হোসেন, তোতা মিয়া,  আজমান হোসেন, নজরুল হোসেন, মামুন মিয়া সহ আরো অনেকে৷ অভিযুক্তদের বিরুদ্ধে বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত ফেরদৌস মিয়া৷ এখন দেখার পুলিশ প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে৷

Releated Posts

ছাত্রীর মৃত্যুর তদন্তে অসন্তোষ, সুবিচারের দাবিতে হাইকোর্টে পরিবার

কৈলাসহর, ২৮ জুলাই:  কৈলাসহরের ইরানি থানা এলাকায় দশম শ্রেণির ছাত্রী জুবাইদা বেগমের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Jul 28, 2026

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top