News Flash

  • Home
  • দেশ
  • পুণে-বেঙ্গালুরু হাইওয়রের ওপর একাধিক গাড়িতে ধাক্কা ট্রাকের, আহত কমপক্ষে ৬ জন
Image

পুণে-বেঙ্গালুরু হাইওয়রের ওপর একাধিক গাড়িতে ধাক্কা ট্রাকের, আহত কমপক্ষে ৬ জন

পুণে, ২১ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রের পুণে-তে পুণে-বেঙ্গালুরু হাইওয়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে কমপক্ষে ৪৮টি গাড়িতে ধাক্কা মারল একটি ট্রাক। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে পুণে-বেঙ্গালুরু হাইওয়ের ওপর নাভালে সেতুতে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৬ জন, সৌভাগ্যবশত কারও মৃত্যু হয়নি। রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে পুণের নাভালে ব্রিজ এলাকায়।

ট্রাকটি ব্রেক ফেল করার কারণেই এই দুর্ঘটনা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, ব্রেক ফেলের কারণে ট্যাঙ্কারটি ৪৮টি গাড়িতে ধাক্কা মারে। তাঁর কথায়, ‘‘বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত কয়েক জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।” দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি সোমবার সকালেও রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে ছিল। এই দুর্ঘটনার জেরে পুণে-বেঙ্গালুরু হাইওয়েতে দীর্ঘ সময়ের জন্য যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে।

Releated Posts

তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারে মমতা শিবিরের অধিকার বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘মূল কিন্তু সংখ্যালঘু’ গোষ্ঠী হিসেবে চিহ্নিত প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও…

ByByNews Desk Sep 21, 2026

পাঁচ পুরনো মামলায় গ্রেফতারি থেকে সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ২০০৭ সালের আরও পাঁচটি পুরনো…

ByByNews Desk Sep 21, 2026

টিএমসি-র নাম ও প্রতীক ‘ফ্রিজ’ নিয়ে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আর্জি মমতার

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নাম ও নির্বাচনী প্রতীক ব্যবহারে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে…

ByByNews Desk Sep 21, 2026

কর্মা-ধর্মা উৎসবের আগে বিহারের ভাগলপুরে জলে ডুবে ৬ শিশুর মৃত্যু

পাটনা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): কর্মা-ধর্মা উৎসব উপলক্ষে স্নান করতে গিয়ে বিহারের ভাগলপুর জেলায় জলে ডুবে ছয় শিশুর মর্মান্তিক…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top