News Flash

  • Home
  • দিনের খবর
  • আজই প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শেষকৃত্য সম্পন্ন হবে
Image

আজই প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শেষকৃত্য সম্পন্ন হবে

হাওড়া, ২০ নভেম্বর (হি.স.) : শেষমেশ জীবনযুদ্ধে হাার মানলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। দীর্ঘ লড়াই শেষ করে চিরতরে চির ঘুমের দেশে পাড়ি ঐন্দ্রিলা । রবিবারই সম্পন্ন হবে প্রয়াত ঐন্দ্রিলা শর্মার শেষকৃত্য হবে । হাওড়ার বেসরকারি হাসপাতাল থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে কলকাতার বাড়িতে। সেখান থেকে স্টুডিয়োয় নিয়ে যাওয়া হবে তাঁর দেহ। সেখানে তাঁকে শ্রদ্ধা জানাবেন তাঁর সহকর্মীরা। এর পর সন্ধ্যায় দেহ নিয়ে যাওয়া হবে শ্মশানে।

হাওড়ার ওই বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিকেল ৪টে নাগাদ তাঁর মরদেহ বার করা হবে। প্রথমে ঐন্দ্রিলার দেহ নিয়ে যাওয়া হবে তাঁর কুঁদঘাটের বাড়িতে। কুঁদঘাটের আইভরি টাওয়ারে থাকতেন ঐন্দ্রিলা। সেখান থেকে বিকেল ৫টা নাগাদ ঐন্দ্রিলার দেহ নিয়ে যাওয়া হবে টেকনিশিয়ান স্টুডিয়োতে। স্টুডিও থেকে সন্ধ্যা ৬টা নাগাদ মরদেহ নিয়ে যাওয়া হবে কেওড়াতলা শ্মশানে শেষকৃত্যের জন্য। ঐন্দ্রিলার কুঁদঘাটের আইভরি টাওয়ারের বাড়িতে বিকেল ৪টে নাগাদ যাবেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।

রবিবার দুপুর ১২টা ৫৯ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন ঐন্দ্রিলা। গত ১ নভেম্বর থেকে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তাঁকে ভর্তি করানো হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে ঐন্দ্রিলার। এর পর কোমায় চলে যান তিনি। রাখা হয় ভেন্টিলেশনে। কিন্তু দীর্ঘ লড়াই চালানোর পর হার মানতে হয় ঐন্দ্রিলাকে।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top