News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট)৪৫ মিনিট চেক আপের পর হাসপাতালে থেকে বেরোলেন অনুব্রত, হেঁটেই উঠলেন গাড়িতে
Image

(আপডেট)৪৫ মিনিট চেক আপের পর হাসপাতালে থেকে বেরোলেন অনুব্রত, হেঁটেই উঠলেন গাড়িতে

কলকাতা, ২০ নভেম্বর (হি.স.) : আসানসোল সংশোধনাগারে অসুস্থ বোধ করেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। রবিবার সকালেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৪৫ মিনিট হাসপাতালে ছিলেন অনুব্রত। তিন জন চিকিৎসক তাঁকে দেখেন। তারপর তাঁকে হাসপাতাল থেকে বার করে আনা হয় । হেঁটেই ফের পুলিশের গাড়িতে ওঠেন অনুব্রত।

জানা যাচ্ছে, শনিবার রাতে অনুব্রত মণ্ডলের বুকে ব্যথা হয়। জেল কর্তৃপক্ষ বিষয়টি জানার পরই দেরি না করে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বারবার তদন্তকারী সংস্থার জেরার পরই জেলে অসুস্থ হয়ে পড়েন অনুব্রত। জেল সূত্রে জানা গিয়েছে, জেরার পরই হালকা বুকে ব্যথা অনুভব করছিলেন অনুব্রত। জেলেই তাঁর চিকিৎসার জন্য প্রাথমিক কিছু বন্দোবস্ত প্রথম থেকেই রাখা ছিল। ছিল অক্সিজেন সাপোর্টও। কিন্তু জেল কর্তৃপক্ষ মনে করে, এই সাপোর্টে এখনই অনুব্রতর চিকিৎসা সম্ভব নয়। তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় জেল কর্তৃপক্ষ।
বেলা ১১টার কিছু পর তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে গাড়ি থেকে নেমে হেঁটেই হাসপাতালে ঢোকেন অনুব্রত। হাসপাতালের তরফে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা হয়।

গরু পাচার মামলায় বারবার জেলে গিয়ে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সঙ্গে নবতম সংযোজন লটারি কেলেঙ্কারি। জেলের তরফে বলা হয়েছিল, শীত পড়ছে, তাই বার্ধক্যের কারণে কিছুটা অসুস্থ হতে পারেন অনুব্রত, এমনিতে শারীরিক কোনও সমস্যা নেই।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top