News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় সরকারি কাজের জন্য বরাদ্দ রড চুরি
Image

তেলিয়ামুড়ায় সরকারি কাজের জন্য বরাদ্দ রড চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷   ধারাবাহিক ভাবে ঘটে যাওয়া চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে তেলিয়ামুড়া থানা এলাকায়৷ শনিবার গভীর রাতে কোনো এক সময় তেলিয়ামুড়া থানাধীন বড়লুংগা এলাকায় নবনির্মিত ডাম্পিং স্টেশন থেকে রড চুরি করে নিয়ে যায় চোরের দল৷ জানা যায় অন্যান্য দিনের মতো শনিবার ডাম্পিং স্টেশন নির্মান কাজে নিযুক্ত শ্রমিকরা কাজ সেরে নির্মান কাজে ব্যবহৃত রড সহ অন্যান্য জিনিস পত্র গুছিয়ে রাখে৷ পরে রবিবার  সকালে নির্মান কাজে নিযুক্ত শ্রমিকরা পুনরায় ডাম্পিং স্টেশনের কাজ শুরু করতে গেলে দেখতে পায় নির্মান কাজে ব্যবহৃত রড গুলো উধাও৷ নির্মান শ্রমিকরা জানায়  শনিবার গভীর রাতে কোনো  এক সময় চোরের দল চুরি করে নিয়ে যায় এই রড গুলো৷  নির্মাণ স্থল থেকে রড চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে৷ তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানা যায়৷

Releated Posts

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026

আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অভিযোগে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত ড. বি. আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অনিয়মের অভিযোগের…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

সোনামুড়ায় যৌথ বাহিনীর বড়সড় মাদকবিরোধী অভিযান, ধ্বংস ৭ লক্ষ গাঁজার চারা; বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা

আগরতলা, ৩ আগস্ট: সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমায় যৌথ বাহিনীর পরিচালিত এক বৃহৎ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজার চারা,…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top