News Flash

  • Home
  • বিদেশ
  • ডোনাল্ড ট্রাম্প ফের টুইটার ফিরছেন, টুইটার প্রধান ইলন মাস্ক-র ঘোষণা
Image

ডোনাল্ড ট্রাম্প ফের টুইটার ফিরছেন, টুইটার প্রধান ইলন মাস্ক-র ঘোষণা

ওয়াশিংটন, ২০ নভেম্বর (হি.স.) : ফের টুইটারে ফিরছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এমনটাই ঘোষণা করলেন টুইটার প্রধান ইলন মাস্ক৷ রবিবার তিনি টুইট করে একথা জানান৷ মাস্ক জানিয়েছেন ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট পুনরায় চালু করা হবে৷

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কি টুইটারে ফিরিয়ে আনা উচিত? টুইটার ব্যবহারকারীদের কাছ থেকেই এই প্রশ্নের জবাব চেয়েছিলেন সংস্থার নয়া মালিক ইলন মাস্ক। এর জন্য টুইটারেই ভোটাভুটিরও বন্দোবস্ত করে দেখা গিয়েছে অংশগ্রহণকারীদের ৫১.৮ শতাংশ ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছেন৷ এরপরেই ট্রাম্পের টুইটারে ফেরার কথা ঘোষণা করেন মাস্ক ৷ তিনি টুইট করেন, “মানুষ তাদের কথা বলেছে । প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের অ্যাকাউন্ট আবার ফিরিয়ে আনা হবে।”
প্রসঙ্গত, টুইটারের মালিকানা খাতায় কলমে হাতে নেওয়ার আগেই টুইটার থেকে ট্রাম্পকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন মাস্ক । বার্তা দিয়েছিলেন, ট্রাম্পকে টুইটারে ফিরিয়ে আনার । এমনকী, জবাবে ট্রাম্পও তাঁকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন । আর গত কয়েকদিন ধরে ট্রাম্পকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে । তা সে তাঁর প্রশাসনিক ক্ষমতায় ফেরার সম্ভাবনা হোক কিংবা টুইটারের ভার্চুয়াল মঞ্চে ফেরার অনুকূল পরিস্থিতি ।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top