News Flash

  • Home
  • দেশ
  • নিজের শালাকে গুলি করে হত্যার চেষ্টা, গ্রেফতার পলাতক জামাইবাবু
Image

নিজের শালাকে গুলি করে হত্যার চেষ্টা, গ্রেফতার পলাতক জামাইবাবু

বাঁকুড়া, ২০ নভেম্বর (হি. স.) পারিবারিক কলহের জেরে নিজের শালাকে গুলি করে হত্যার চেষ্টায় পলাতক জামাইবাবু ও তার সাকরেদকে গ্রেফতার করেছেপুলিশ। ধৃতদের আজ আদালতে পাঠানো হয়। ঘটনার ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করার চেষ্টা চলছে।

দিন কয়েক আগে রাতেরবেলায় কোতুলপুর থানার তাজপুরের দিলীপ দলুইকে গুলিকরে মেরে ফেলার চেষ্টা করে আরামবাগের চিন্ময় মালিক।সম্পর্কে তারা শালা ভগ্নিপতি। গুলি করেই মোটর সাইকেল নিয়ে ক্ষিপ্র বেগে পালিয়ে যায় সে। হতভম্ব পরিবারের লোক দিলীপকে রক্তাক্ত অবস্থায় আরামবাগ হাসপাতাল থেকে নিয়ে যায় কলকাতায়।প্রাথমিক তথ্যের ভিত্তিতে কোতুলপুর থানার পুলিশ নাকা বসায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। অল্প সময়ের জন্য ফসকে যায় চিন্ময় ও তার সাগরেদ। এরপর পুলিশ চিন্ময়ে্র খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে গ্রেফতার করে চিন্ময়কে এবংএই কাজে সহযোগিতাকারী তাজপুরের অভিজিত দলুইকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তরা তাদের দোষ স্বীকার করে নিয়েছে বলে পুলিশ জানিয়েছে। তদন্তে উঠে আসে পারিবারিক শত্রুতার কারণে দিলীপকে হত্যার চেষ্টা করে চিন্ময় তাতে ইন্ধন জোগায় অভিজিত। আজ ওদের আদালতে পাঠানো হয়। ঘটনার ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করার চেষ্টা চলছে।

Releated Posts

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top