News Flash

  • Home
  • দেশ
  • অপেক্ষা করতে করতেই মৃত্যু পথ দুর্ঘটনায় আহত যুবকের, ক্ষোভ প্রিয়জনদের
Image

অপেক্ষা করতে করতেই মৃত্যু পথ দুর্ঘটনায় আহত যুবকের, ক্ষোভ প্রিয়জনদের

দক্ষিণ দিনাজপুর, ১৯ নভেম্বর (হি. স.) : পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক হাসপাতালে পরিষেবা না পেয়ে মারা গেলেন। শনিবার তাঁর স্বজনরা এ কারণে হাসপাতালে বিক্ষোভ দেখান।

মৃতের নাম প্রসেনজিৎ বসাক। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের ওই যুবককে শুক্রবার তড়িঘড়ি চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় উন্নতমানের চিকিৎসার জন্য কলকাতায় রেফার করা হয়েছিল ওই যুবককে। কিন্তু সময় মতো অ্যাম্বুলেন্স আসে না। অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করতে করতে হাসপাতালেই মৃত্যু হয় বছর কুড়ির ওই যুবকের।

মৃত ওই যুবকের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের সমজিয়া গ্রাম পঞ্চায়েতের আঙিনা বড়ইট এলাকায়। পেশায় সোনার কারিগর। যুবকের মৃত্যুর পর চিকিৎসায় গাফিলতি ও বেহাল অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে হাসপাতাল সুপারের কাছে অভিযোগ জানান মৃতের পরিবারের সদস্যরা। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বালুরঘাট হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ।

শুক্রবার সন্ধেয় দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ভুতকুড়ি এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন প্রসেনজিৎ৷ বিষয়টি নজরে আসতেই তাঁকে চিকিৎসার জন্য প্রথমে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল৷ সেখানে তাঁর অবস্থার অবনতি হলে, তাঁকে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে সেখান থেকে কলকাতায় যেতে বলেন চিকিৎসকরা।

এদিকে কলকাতায় পাঠানোর কথা বলা হলেও কোনও অ্যাম্বুলেন্স আসেনি বলে অভিযোগ পরিবারের৷ একাধিকবার ফোন করা হলেও মেলেনি অ্যাম্বুলেন্স। অপেক্ষা করতে করতে রাত ২ টো ২০ মিনিটে হাসপাতালেই মারা যায় ওই যুবক। মৃতের পরিবারের অভিযোগ, গুরুত্বপূর্ণ পরিষেবার ক্ষেত্রে ঢিলেমি করা হয়েছে। যিনি দায়িত্বে ছিলেন, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ। এমনকী তিনি কথা বলার মত অবস্থাতেও ছিলেন না বলে দাবি মৃতের পরিবারের। শনিবার দুপুরে বালুরঘাটে হাসপাতাল সুপারের কাছে এই নিয়ে অভিযোগ জানান পরিবারের সদস্যরা। এই বিষয়ে বালুরঘাট হাসপাতালে সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বলেন,”বিষয়টি মৌখিক ভাবে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে লিখিত অভিযোগ পাননি। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

Releated Posts

তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারে মমতা শিবিরের অধিকার বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘মূল কিন্তু সংখ্যালঘু’ গোষ্ঠী হিসেবে চিহ্নিত প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও…

ByByNews Desk Sep 21, 2026

পাঁচ পুরনো মামলায় গ্রেফতারি থেকে সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ২০০৭ সালের আরও পাঁচটি পুরনো…

ByByNews Desk Sep 21, 2026

টিএমসি-র নাম ও প্রতীক ‘ফ্রিজ’ নিয়ে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আর্জি মমতার

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নাম ও নির্বাচনী প্রতীক ব্যবহারে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে…

ByByNews Desk Sep 21, 2026

কর্মা-ধর্মা উৎসবের আগে বিহারের ভাগলপুরে জলে ডুবে ৬ শিশুর মৃত্যু

পাটনা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): কর্মা-ধর্মা উৎসব উপলক্ষে স্নান করতে গিয়ে বিহারের ভাগলপুর জেলায় জলে ডুবে ছয় শিশুর মর্মান্তিক…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top