News Flash

  • Home
  • দেশ
  • সামসীতে রেললাইনের ধার থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার
Image

সামসীতে রেললাইনের ধার থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার

সামসী, ১৯ নভেম্বর (হি. স.) : মালদার চাঁচলের মালাহার রেলস্টেশনের ধার থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হল। শনিবার ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয়রা রেললাইনের ধারে রক্তাক্ত অবস্থায় দেহটি পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় পুলিশকে। চাঁচল থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃত ব্যক্তির কাছ থেকে পরিচয়পত্র পাওয়া যায়নি। তবে পুলিশ তাঁর পকেট থেকে দুটি মোবাইল উদ্ধার করেছে। মোবাইলের সূত্র ধরে ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়া এক সিভিক ভলান্টিয়ার জানান, মালাহার স্টেশনের পূর্বদিকে রেললাইনের ধারে ক্ষতবিক্ষত অবস্থায় ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিক অনুমান, চলন্ত ট্রেন থেকে পড়েই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারে মমতা শিবিরের অধিকার বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘মূল কিন্তু সংখ্যালঘু’ গোষ্ঠী হিসেবে চিহ্নিত প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও…

ByByNews Desk Sep 21, 2026

পাঁচ পুরনো মামলায় গ্রেফতারি থেকে সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ২০০৭ সালের আরও পাঁচটি পুরনো…

ByByNews Desk Sep 21, 2026

টিএমসি-র নাম ও প্রতীক ‘ফ্রিজ’ নিয়ে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আর্জি মমতার

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নাম ও নির্বাচনী প্রতীক ব্যবহারে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে…

ByByNews Desk Sep 21, 2026

কর্মা-ধর্মা উৎসবের আগে বিহারের ভাগলপুরে জলে ডুবে ৬ শিশুর মৃত্যু

পাটনা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): কর্মা-ধর্মা উৎসব উপলক্ষে স্নান করতে গিয়ে বিহারের ভাগলপুর জেলায় জলে ডুবে ছয় শিশুর মর্মান্তিক…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top