News Flash

  • Home
  • প্রধান খবর
  • অরবিন্দ কেজরিওয়ালের কালো টাকার ভল্টের পাসওয়ার্ড সত্যেন্দ্র জৈনের কাছে রয়েছে : গৌরব ভাটিয়া
Image

অরবিন্দ কেজরিওয়ালের কালো টাকার ভল্টের পাসওয়ার্ড সত্যেন্দ্র জৈনের কাছে রয়েছে : গৌরব ভাটিয়া

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া। শনিবার সকালে এক সাংবাদিক সম্মেলনে গৌরব ভাটিয়া বলেছেন, “অরবিন্দ কেজরিওয়ালের একটি কালো টাকার ভল্ট রয়েছে। কালো টাকার ভল্টের একটি পাসওয়ার্ড রয়েছে এবং সেই পাসওয়ার্ড সত্যেন্দ্র জৈনের কাছে রয়েছে।”

দিল্লি তিহার জেলের ভিতরে বহাল তবিয়তে রয়েছেন দিল্লির মন্ত্রী ও আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈন। তিনি জেলে রয়েছেন, না-কি বাড়িতে তা বোঝাই মুশকিল! বিছানায় শুয়ে কিছুটা একটা পড়ছেন, আর বিশ্রামের সেই সময় কেউ একজন তাঁর পা ও মাথা ম্যাসাজ করে দিচ্ছেন। এমনই একটি ভিডিও শনিবার প্রকাশ্যে এসেছে, আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই নতুন করে বিতর্কে দিল্লির এই মন্ত্রী। এ প্রসঙ্গে গৌরব বলেছেন, “কট্টর বেইমান’ গুণ্ডা আইন লঙ্ঘন করে জেলে ম্যাসাজ নিচ্ছেন। তিনি ৫ মাস ধরে জেল খেটেছেন, কিন্তু এখনও মন্ত্রী থেকে বরখাস্ত হননি। ভিডিও দেখে বোঝাই যাচ্ছে তিনি ভিভিআইপি তবিয়তে রয়েছেন। ভিডিও-টি দেখার পর আমরা আপনাকে প্রশ্ন করছি, অরবিন্দ কেজরিওয়াল আপনি কোথায় লুকিয়ে আছেন?”গৌরব ভাটিয়া আরও বলেছেন, “সত্যেন্দ্র জৈন এখন জেলে আছেন, কারাগারের কড়া নিরাপত্তা ভেঙে একজন দুর্নীতিবাজ মন্ত্রীকে জেলের মধ্যেই সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। কারাগারে একজন বন্দিকে ম্যাসেজ দেওয়া হচ্ছে। একজন দুর্নীতিবাজ ও কট্টর অসৎ মন্ত্রী কারাগারে থেকেও সুযোগ-সুবিধা পাচ্ছে।

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top