News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাফাই কর্মীরা ন্যায্য মজুরী পাচ্ছে না, অভিযোগ মজদুর সংঘের
Image

সাফাই কর্মীরা ন্যায্য মজুরী পাচ্ছে না, অভিযোগ মজদুর সংঘের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷  সাফাই কর্মচারী কমিশনের চেয়ারপার্সনের সঙ্গে সাক্ষাৎ করে অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ- ত্রিপুরা প্রদেশের প্রতিনিধিরা৷ শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানান অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের রাষ্ট্রীয় সচিব তনুজ সাহা৷ ২০২১ সালের জুলাই মাসে সাফাই কর্মীদের হিতার্থে প্রথমবার সম্মান ও ন্যায্য পাওনা গুলি বিবেচনার  জন্য রাজ্য সরকার সাফাই কর্মচারী কমিশন তৈরি করে৷ শুক্রবার সাফাই কর্মচারী কমিশনের চেয়ারপার্সন অভিষেক চন্দের সঙ্গে সৌজন্য মূলক সাক্ষাৎকারে মিলিত হয় অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ- ত্রিপুরা প্রদেশের প্রতিনিধিরা৷ আলোচনায় রাজ্যের সাফাই কর্মচারীরা কিভাবে বঞ্চিত হয়ে আসছে তার একটা দিক তুলে ধরা হয়৷ শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানান অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের রাষ্ট্রীয় সচিব তনুজ সাহা৷ ২০২২ সালের ২৮ জুন শ্রম দপ্তর একটি নোটিফিকেশন জারি করে৷ তাতে সাফাই কর্মীদের ন্যূনতম  বেতন ২০৪ টাকা থেকে ২৪৩ টাকা করা হয়৷ এই সিদ্ধান্ত কার্যকর হয় ২০২২ সালের ১ এপ্রিল থেকে৷ কিন্তু এম জি এম সি এন্ড জিবিপি হাসপাতাল, মেলাঘর মিউনিসিপ্যাল কাউন্সিল, বিলোনিয়া সহ বিভিন্ন স্থানে বেসরকারি সংস্থায় সরকারী গাইড লাইন অনুসরণ করা হচ্ছে না৷ পুরনো হারে বেতন দেওয়া হচ্ছে সাফাই কর্মীদের৷ এই সিদ্ধান্তের তীব্র প্রতীবাদ জানায় অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ- ত্রিপুরা প্রদেশ৷ সাফাই কর্মীদের এধরনের একাধিক দাবী এদিন তুলে ধরেন অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের রাষ্ট্রীয় সচিব তনুজ সাহা৷

Releated Posts

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে সিপিআইএমের বিস্ফোরক অভিযোগ, মনোনয়ন জমায় বাধার দাবি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই মহকুমায় রাজনৈতিক উত্তেজনার অভিযোগ সামনে আনল সিপিআইএম। পদ্মবিল ও…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রধানমন্ত্রীর দেখানো পথে ত্রিপুরাকেও ডিজিট্যাল ত্রিপুরা তৈরী করার কাজ চলছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর:ডিজিট্যাল পদ্ধতিতে রাজ্যবাসীর কাছে স্বচ্ছ এবং দ্রুত বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার…

ByByReshmi Debnath Sep 8, 2026

জিরানিয়ায় মিছিল করে বিজেপির ভিলেজ কমিটির মনোনয়ন দাখিল, উপস্থিত মন্ত্রী সুশান্ত

আগরতলা, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার জিরানিয়া ব্লকের অন্তর্গত বিভিন্ন ভিলেজ কমিটির জন্য মনোনয়নপত্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

পিএমইজিপি ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, আগরতলায় মনোজ কুমার দে আটক

আগরতলা, ৮ সেপ্টেম্বর: পিএমইজিপি ঋণ পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top