ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর।। আত্মবিশ্বাসী ত্রিপুরা আগামীকাল মুখোমুখি হবে গুজরাটের বিরুদ্ধে। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে। দিল্লির জামাল মিলিয়া ইসলামিয়া স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। দুই দলই ইতিমধ্যে ৪ টি করে ম্যাচ খেলে নিয়েছে। ত্রিপুরা ২ টি ম্যাচে জয়লাভ করলেও গুজরাট জয় পেয়েছে মাত্র ১টি ম্যাচে। ফলে পরিসংখ্যানের নিরিখে গুজরাট থেকে কিছুটা এগিয়ে ত্রিপুরা। তবে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ ত্রিপুরার ক্রিকেটাররা। হিমাচল ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নেওয়ার পর গুজরাট জয় করতেও মরিয়া মণিশঙ্কর-রা। সেই লক্ষ্যে শুক্রবার হালকা অনুশীলন সেরে নেন ত্রিপুরার ক্রিকেটাররা। হিমাচল ম্যাচের দলই আগামীকাল রেখে দেওয়ার পরিকল্পনা ত্রিপুরার টিম ম্যানেজমেন্টের। তবে আগামীকাল টসে জয়লাভ করলে ত্রিপুরা প্রথমে ফিল্ডিং নেবে এমনই পরিকল্পনা নেওয়া হয়েছে। শেষ ম্যাচে মণিশঙ্কর, দীপক ক্ষৈত্রী এবং শুভম ঘোষ ত্রিপুরার জয়ের তিন কারিগর ছিলেন। গুজরাট জয় করতে হলে ওই তিন জনের পাশাপাশি দুই ওপেনার বিশাল ঘোষ, বিক্রম কুমার দাস এবং দলনায়ক ঋদ্ধিমান সাহাকে ব্যাট হাতে গুরু দায়িত্ব নিতে হবে। দীর্ঘ কয়েকবছর পর এবার ত্রিপুরার ক্রিকেটারদের মধ্যে ভালো লড়াই করার মানসিকতা দেখা দিয়েছে। যা আগে সচরাচর দেখা যায়নি। আর ওই মানসিকতাই রাজ্য দলের ক্রিকেটারদের ভালো খেলতে সাহায্য করছে। আগামীকালও দলের হয়ে গোড়াপত্তন করবেন বিশাল এবং বিক্রম। এবারের আসরে এখনও রান পাননি ত্রিপুরার দ্বিতীয় পেশাদার ক্রিকেটার সুদীপ চ্যাটার্জি। তাই গুজরাট ম্যাচ সুদীপের জন্য বিশাল চ্যালেঞ্জ। এই ম্যাচে রান না পেলে সুদীপকে হয়তো বা বসিয়ে রাখা হতে পারে রিজার্ভ বেঞ্চে।

বিজয় হাজারে ট্রফি : দিল্লিতে ত্রিপুরা শনিবার গুজরাটের মুখোমুখি
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















