News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নতুন নগরে গুলিবিদ্ধ দুই যুবক, পিস্তল সহ পুলিশের জালে আরও দুই মাফিয়া
Image

নতুন নগরে গুলিবিদ্ধ দুই যুবক, পিস্তল সহ পুলিশের জালে আরও দুই মাফিয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷  ছিনাইহানি থেকে পিস্তল সহ আটক ২ জন৷ ধৃত দুজনের নাম সন্দীপ কর ও প্রানতোষ দাস৷ পশ্চিম থানার পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে৷
রাজ্যে আর কয়েক মাস বাদেই বিধানসভা নির্বাচন৷ কিন্তু এরই মধ্যে পুলিশ পিস্তল সহ আটক করেছে দুই যুবককে৷ অভিযুক্ত দুই যুবককে পুলিশ ছিনাইহানি থেকে আটক করতে সক্ষম হয়েছে৷ পরবর্তী সময়ে পশ্চিম থানায় সদর জেলা পুলিশ আধিকারিক সাংবাদিক সম্মেলন করে জানান, কয়েকদিন আগে নতুন নগর এলাকায় গুলি কান্ড সংগঠিত হয়েছিল৷ এই ঘটনাটি সংঘটিত হওয়ার পর পুলিশ দুজনকে জালে তুলতে সক্ষম হয়৷ কিন্তু বাকি অভিযুক্তরা পলাতক ছিল৷ কিন্তু বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবরে পুলিশের একটি টিম ছিনাইহানি শ্মশানের কালী মন্দিরে পাশ থেকে দুজনকে আটক করে৷ তাদের মধ্যে একজন হল সন্দীপ কর এবং অপর অভিযুক্ত প্রাণতোষ দাস৷ সন্দীপ করের বাড়ি উষা বাজার ছিনাইহানি এলাকায় এবং অপর অভিযুক্ত প্রাণতোষ দাসের বাড়ি একই এলাকায়৷ প্রাণতোষের কাছ থেকে উদ্ধার হয়েছে পিস্তল, ম্যাগজিন ও এক রাউন্ড গুলি৷ মূলত নিগো বানিজ্যকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ চলছিল৷ এর জেরেই এই গুলির চালানোর ঘটনা ঘটে৷ উদ্ধার করা পিস্তল , ম্যাগজিন ও বুলেট ফরেনসিক ল্যাবে পাঠানো হবে৷ এই গুলি সেদিন ব্যবহার করা হয়েছিল কিনা তা যাচাই করতে৷ ঘটনার তদন্ত চলছে৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top