News Flash

  • Home
  • দিনের খবর
  • তৃণমূলের গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত মাথাভাঙ্গা
Image

তৃণমূলের গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত মাথাভাঙ্গা

নয়ারহাট, ১৮ নভেম্বর (হি. স.) : কোচবিহারের মাথাভাঙ্গা-১ ব্লকের শিকারপুরে ব্লক কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তৃণমূলের গোষ্ঠীকোন্দলে ফের উত্তপ্ত হয়ে উঠল এলাকা । শুক্রবার সকালে শিকারপুরে দলের কার্যালয়ে টাঙানো পতাকা, ফ্লেক্স নামিয়ে ফেলে দেওয়া হয়। দলীয় কার্যালয়ে তালাও মেরে দেওয়া হয়েছে।

কর্মীদের একাংশের অভিযোগ, দলের মাথাভাঙ্গা-১(এ) সাংগঠনিক ব্লক কমিটিতে এমন কয়েকজনকে জায়গা দেওয়া হয়েছে যারা গত বিধানসভা ভোটে বিজেপির হয়ে কাজ করেছিল। যাঁরা দলের দুর্দিনে মাটি কামড়ে পড়েছিলেন তাঁদের এই কমিটিতে জায়গা হয়নি। বিষয়টি প্রকাশ্যে আসতেই কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছেন দলের ওপরতলার নেতারা। বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবারই জেলার অন্য কয়েকটি ব্লকের সঙ্গে মাথাভাঙ্গা-১(এ) সাংগঠনিক ব্লকের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে দলের জেলা নেতৃত্ব। ২৪ জনের ব্লক কমিটি ঘোষণা করা হয়। তারমধ্যে ব্লক সভাপতি মহেন্দ্রনাথ বর্মন ও অন্যতম সহ সভাপতি আলিজার রহমানের নাম আগেই ঘোষণা করা হয়েছিল। কিন্তু এই ব্লক কমিটি নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে শিকারপুরের দলীয় কর্মীদের একাংশের মধ্যে। দলীয় কার্যালয় থেকে দলের চিহ্ন মুছে দেওয়া ও কার্যালয়ে তালা মারার ঘটনা সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top