News Flash

  • Home
  • বিনোদন
  • চোখ খুলছে না ঐন্দ্রিলার, অসাড় শরীর চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের
Image

চোখ খুলছে না ঐন্দ্রিলার, অসাড় শরীর চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের

কলকাতা, ১৮ নভেম্বর (হি.স.): চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টাও কাজে দিচ্ছে না, অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। রক্তচাপ ওঠানামা করছে, সংক্রমণের জন্য চলছে কড়া কড়া ওষুধ। শুক্রবার সকালে প্রাপ্ত খবর অনুযায়ী, ঐন্দ্রিলার চোখ খুলছেন না। পুরো অসাড়। মুখের কোনও প্রতিক্রিয়া নেই। ইতিমধ্যেই কলকাতার একটি সরকারি এবং বেসরকারি হাসপাতালের স্নায়ুরোগ চিকিৎসকরা দেখে গিয়েছেন অভিনেত্রীকে। হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর এখনও পর্যন্ত তেমন ভাবে উন্নতি হয়নি ঐন্দ্রিলার।

গত বুধবার থেকেই আরও বাড়াবাড়ি হয় ঐন্দ্রিলার। হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ায় ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হয়। তার পর থেকে তিনি ভেন্টিলেশনেই রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে খবর, ঐন্দ্রিলার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল হয়নি। বরং, আগের মতোই সঙ্কটজনক রয়েছে। তাঁকে ‘সিপিআর’ দেওয়া হয়েছে।

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top