News Flash

Image

কর্মসংস্কৃতি লাঠে উঠেছে উত্তর করিমগঞ্জ খন্ড উন্নয়ন কার্যালয়ের, অভিযোগ

করিমগঞ্জ (অসম), ১৮ নভেম্বর (হি.স.) : কর্মসংস্কৃতি লাঠে উঠেছে উত্তর করিমগঞ্জ ব্লক উন্নয়ন খন্ড কার্যালয়ের । রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারী কার্যালয় গুলিতে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে একের পর এক প্রচেষ্ঠা চালিয়ে গেলে এর বিপরীত চিত্র রয়েছে উত্তর করিমগঞ্জ ব্লক উন্নয়ন খন্ড কার্যালয়ের । মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ মানতে নারাজ একাংশ কর্মচারী । ভাবতে অবাক লাগলেও উত্তর করিমগঞ্জ এই কার্যালয়ের বাস্তব চিত্র এটাই । একাংশ কর্মচারী সহ আধিকারিক প্রায় কার্যালয়ে গরহাজির থাকেন । এই অভিযোগ দীর্ঘদিনের । যার সত্যতা মিলে গেল শুক্রবার দিন ।

বেলা সাড়ে এগারোটায় কার্যালয়ে উপস্থিত হলে করিমগঞ্জ ব্লকে একজন গ্রামসেবক কর্মচারী ছাড়া আর কোন কর্মী্কে পাওয়া যায়নি । বিডিও থেকে আরম্ভ করে চতুর্থ শ্রেণীর কর্মচারীও অনুপস্থিত । সবকটি চেয়ার টেবিল ফাকা । দেখে মনে হচ্ছে যেন এটা কোনও সদস্যবিহীন ক্লাব ঘর, না হয় কোনও ভুতের বাংলো । উত্তর করিমগঞ্জের লাতু, লক্ষীবাজার ফকিরবাজার ইত্যাদি এলাকার একাধীক মানুষ জরুরী কাজে অফিসে এসে কোনও কর্মচারীদের না পেয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়ে ফিরে যেতে দেখা যায় ।

উত্তর করিমগঞ্জ ব্লকের বিডিওয়ের দায়িত্বে রয়েছেন অঞ্জনা পাল । তিনি বনধ এর অজুহাত নিয়ে কার্যালয়ে গরহাজির । যদি শুক্রবার করিমগঞ্জ জেলায় বনধ হলে যানচলাচল ঠিক ছিল । একমাত্র উত্তর করিমগঞ্জ খন্ড উন্নয়ন আধিকারিক কার্যালয় ছাড়া আর কোন সরকারি কার্যালয় বন্ধ হতে দেখা যায়নি ।

উত্তর করিমগঞ্জ ব্লকের কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদবের কঠোর পদক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগি মানুষেরা ।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top