News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেন্দ্রের ‘জিরো টলারেন্স নীতি’-র প্রশংসায় এনআইএ ডিজি, বললেন ভারতে হ্রাস পাচ্ছে সন্ত্রাস
Image

কেন্দ্রের ‘জিরো টলারেন্স নীতি’-র প্রশংসায় এনআইএ ডিজি, বললেন ভারতে হ্রাস পাচ্ছে সন্ত্রাস

নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স নীতির’ ভূয়সী প্রশংসা করলেন জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র ডিজি দিনকর গুপ্তা। বললেন, কেন্দ্রের এই নীতি ভারতে নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন এনেছে। ভারতে সন্ত্রাসবাদ হ্রাস পাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। শুক্রবার সকালে ‘সন্ত্রাসবাদের জন্য কোনও অর্থ নয়’-শীর্ষক তৃতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে এনআইএ-র ডিজি দিনকর গুপ্তা বলেছেন, বিগত সাড়ে ৮ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এই সময়ের মধ্যে ভারতের উপর সন্ত্রাসবাদের সামগ্রিক অর্থনৈতিক প্রভাবও উল্লেখযোগ্যভাবে বড় অংশে হ্রাস পেয়েছে।

জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র ডিজি দিনকর গুপ্তা আরও বলেছেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জিরো-টলারেন্স নীতি এবং তাঁর অধীনে প্রদত্ত শক্তিশালী ও দৃঢ় নেতৃত্বের সঙ্গে সমগ্র সরকারী দৃষ্টিভঙ্গি দেশের নিরাপত্তা পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে।” এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

Releated Posts

নিউইয়র্কে বিনিয়োগকারীদের সামনে ভারতের সংস্কারভিত্তিক প্রবৃদ্ধির কাহিনি তুলে ধরলেন নির্মলা সীতারামন

নিউইয়র্ক, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সংস্কারভিত্তিক প্রবৃদ্ধির কাহিনি তুলে ধরে বিনিয়োগকারীদের দেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 3, 2026

ভারত-সেশেলসের সংসদীয় সম্পর্ক আরও মজবুত করার ওপর জোর

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও সেশেলসের মধ্যে সংসদীয় আদান-প্রদান ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।…

ByByNews Desk Sep 2, 2026

রাজস্থানের পুরসভা নির্বাচনে বিজেপি-কংগ্রেসের ৭০ ‘জেন জি’ প্রার্থী

জয়পুর, ২ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের পুরসভা নির্বাচনে নতুন প্রজন্মের মুখকে গুরুত্ব দিল বিজেপি ও কংগ্রেস। রাজ্যের পাঁচটি প্রধান…

ByByNews Desk Sep 2, 2026

‘সস্তা ও লজ্জাজনক কাজ’, এসসিও-র সম্পাদিত ছবি নিয়ে পাকিস্তানকে তোপ বিজেপি ও সমাজবাদী পার্টির

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বৈঠকের একটি সম্পাদিত ছবি প্রকাশ করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী দফতরকে তীব্র…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top