News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুর নিগমের ১৭ নম্বর ওয়ার্ড পরিদর্শন করলেন মেয়র
Image

পুর নিগমের ১৭ নম্বর ওয়ার্ড পরিদর্শন করলেন মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ আগরতলা পুর নিগমের ১৭ নং ওয়ার্ডের অন্তর্গত এডভাইজার চৌমুহনী এলাকা পরিদর্শন করেন নিগমের মেয়র দীপক মজুমদার৷ আগরতলা পুর নিগমের নতুন বোর্ড গঠন হওয়ার পর প্রতি নিয়ত পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে গিয়ে নাগরিক সমস্যা সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি এগুলির নিরসন ও নতুন প্রকল্প গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ সেই মোতাবেক পুর নিগমের ওয়ার্ড গুলি সফর করছেন মেয়র দীপক মজুমদার সহ আধিকারিকেরা৷ স্থানীয় কর্পোরেটারদের সঙ্গে নিয়ে ঘুরে দেখছেন মেয়র৷ তারই অঙ্গ হিসাবে শুক্রবার আগরতলা পুর নিগমের  ১৭ নং ওয়ার্ড এর অন্তর্গত এডভাইজার চৌমুহনী এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার৷ সফর শেষে তিনি জানান এই এলাকায় দীর্ঘ দিনের সমস্যা পানীয় জলের৷ এই পানীয় জলের সমস্যা আগরতলা পুর নিগমের বেশ কিছু ওয়ার্ডে রয়েছে৷ মূলত বিগত পুর নিগম দায়িত্ব নিয়ে কাজ না করার ফলেই এই জল সমস্যা প্রকট হয়েছে৷ তারা কাজ করেনি বলে বর্তমান পুর বোর্ড করবে না এমনটা নয়৷ ১০ মাসের পূর বোর্ড বিভিন্ন স্থানের সমস্যার নিরসন ঘটিয়েছে৷

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top