News Flash

  • Home
  • খেলা
  • প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ড ম্যাচ
Image

প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ড ম্যাচ

ওয়েলিংটন, ১৮ নভেম্বর (হি.স.) : প্রবল বৃষ্টির জেরে এক বলও খেলা সম্ভব হল না। ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। নিউজিল্যান্ডের স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির জন্য ম্যাচ আরম্ভ করা গেল না।

এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ । জোড়া ব্যর্থতা ভুলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স করার জন্য মুখিয়ে ছিল ভারতীয় দল । কিন্তু হার্দিক পান্ডিয়ার দলের সেই সাধ অধরা থেকে গেল। কারণ বৃষ্টির জন্য শেষ পর্যন্ত ভেস্তে গেল তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। স্বভাবতই হতাশ হয়েই ওয়েলিংটনের স্টেডিয়াম ছাড়ল দুই দল।

আগে থেকেই ম্যাচের দিন পর্যাপ্ত বৃষ্টির পূর্বাভাস ছিল। এমনকি বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায়নি। নিউজিল্যান্ডের স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির জন্য ম্যাচ আরম্ভ করা গেল না। বৃষ্টির জন্য মাঠে নামা সম্ভব না হলেও স্টেডিয়ামেই দু’দলের ক্রিকেটাররা নিজেদের মধ্যে ফুট-ভলিতে মেতে ওঠেন। ইন্ডোরেই খেলা চলায় ভারত নিউজিল্যান্ড ক্রিকেট ম্যাচ দেখতে আসা দর্শকরা অবশ্য এই ম্যাচের সাক্ষী থাকতে পারলেন না।

আপাতদৃষ্টিতে কার্যত গুরুত্বহীন হলেও এই সিরিজ থেকেই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চাইছে ভারত। এই সিরিজে চারটি উইকেট তুলে নিতে পারলেই এক বছরে সবচেয়ে বেশি সংখ্যক উইকেটের মালিক হয়ে যাবেন ভুবনেশ্বর কুমার।

প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীনই ভারতের হয়ে ক্ষুদ্রতম ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন ভুবি। কিন্তু সেই সুযোগ আর পাওয়া গেল না। কারণ বাইশ গজের যুদ্ধে ‘ভিলেন’ হয়ে দাঁড়াল বৃষ্টি।

উল্লেখ্য, ২০১৯-২০ মরশুমে শেষবার নিউজিল্যান্ড সফরে কিউয়িদের ৫ ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করে ভারত। সিরিজের তৃতীয় ম্যাচ টাই হয়েছিল। তবে সুপার ওভারে সেই ম্যাচটিতে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। ভারত ছাড়া এখনও পর্যন্ত পূর্ণ সদস্য দু’টি দেশের মধ্যে ৫ ম্যাচের টি-২০ সিরিজে কোনও দল প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে পারেনি। 

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top