News Flash

  • Home
  • দিনের খবর
  • নিয়োগ দুর্নীতি মামলায় সিটের প্রধানের নাম চূড়ান্ত করল হাইকোর্ট
Image

নিয়োগ দুর্নীতি মামলায় সিটের প্রধানের নাম চূড়ান্ত করল হাইকোর্ট

কলকাতা, ১৮ নভেম্বর (হি. স.) : নিয়োগ দুর্নীতি মামলায় সিটের প্রধান হচ্ছেন অশ্বিন শেনভি। নাম চূড়ান্ত করে এমনটাই জানাল আদালত। আগামী সাত দিনের মধ্যে তাঁকে দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার আদালতে ডিআইজি পদমর্যাদার তিন আধিকারিকের নাম দেয় সিবিআই। এই তিন জনই দুর্নীতি মামলায় পারদর্শী। সুধাংশু খারে কর্মরত কলকাতায়, মাইকেল রাজ কর্মরত রাঁচিতে ও অশ্বিন শেনভি বর্তমানে কর্মরত চণ্ডীগড়ে। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে চান, ‘প্রথম সিবিআই তদন্তের নির্দেশের সময় একজন আধিকারিক ছিলেন পঙ্কজ শ্রীবাস্তব। তিনি এখন কোথায় আছেন?’ সিবিআইয়ের আইনজীবী জানান, ‘পঙ্কজ শ্রীবাস্তব বর্তমানে গাজিয়াবাদে সিবিআই প্রশিক্ষণ কেন্দ্রে আছেন। তিনি সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা, আইজি পদমর্যাদার আধিকারিক।’

এর প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি এমন একজনকে চাই, যিনি রাজ্যের ভৌগলিক অবস্থান জানেন। পঙ্কজ শ্রীবাস্তবকে কি ফিরিয়ে আনা সম্ভব?’ এবিষয়ে জানতে চেয়ে সিবিআইকে ১৫ মিনিট সময়ও দেন বিচারপতি। তার পরেই অশ্বিন শেনভিকে আনার নির্দেশ দেন বিচারপতি।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top