News Flash

  • Home
  • দেশ
  • উদ্বোধনের অপেক্ষায় ডোনি পোলো বিমানবন্দর, শনিবার কাশী তামিল সঙ্গম-এরও সূচনা
Image

উদ্বোধনের অপেক্ষায় ডোনি পোলো বিমানবন্দর, শনিবার কাশী তামিল সঙ্গম-এরও সূচনা

নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): উদ্বোধনের অপেক্ষায় অরুণাচল প্রদেশের ইটানগরের ডোনি পোলো বিমানবন্দর। ১৯ নভেম্বর, শনিবার অরুণাচল প্রদেশ ও উত্তর প্রদেশে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকাল ৯.৩০ মিনিট নাগাদ অরুণাচল প্রদেশের ইটানগরের ডোনি পোলো বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও ৬০০ মেগাওয়াট কামেং হাইড্রো পাওয়ার স্টেশন দেশকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী।

৬৪০ কোটিরও বেশি ব্যয়ে তৈরি হওয়া বিমানবন্দরটি যোগাযোগ উন্নত করার পাশাপাশি এই অঞ্চলে বাণিজ্য ও পর্যটন বৃদ্ধির জন্য একটি অনুঘটক হিসাবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। অরুণাচল প্রদেশ থেকে প্রধানমন্ত্রী যাবেন উত্তর প্রদেশে। উত্তর প্রদেশের বারাণসীতে দুপুর দু’টো নাগাদ “কাশী তামিল সঙ্গম”-এর সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানটি ”এক ভারত শ্রেষ্ঠ ভারত”-এর চেতনাকে প্রতিফলিত করবে।

Releated Posts

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top