News Flash

  • Home
  • খেলা
  • সুরাটে কোচ বিহার ট্রফি, মিজোরাম ম্যাচের প্রস্তুতি শুরু ত্রিপুরার
Image

সুরাটে কোচ বিহার ট্রফি, মিজোরাম ম্যাচের প্রস্তুতি শুরু ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর।। মিজোরাম ম্যাচের প্রস্তুতি শুরু করলো ত্রিপুরা। বৃহস্পতিবার সুরাটের মাঠে অনুশীলন হয় রাজ্যদলের। ১৯ নভেম্বর থেকে মিজোরামের বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। অনূর্ধ্ব-‌১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে। গকুলভাট সোমাভার ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। আসরে দুই ম্যাচ খেলে ত্রিপুরার পযেন্ট তিন এবং মিজোরাম কোনও পয়েন্ট পায়নি। শক্তির বিচারে নবাগত মিজোরাম থেকে ত্রিপুরা এগিয়ে থাকলেও আত্মতুষ্টিতে ভুগতে চাইছেন না ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। তাই অনুশীলনেও যতেষ্ট সিরিয়াস ছিলেন ত্রিপুরার ক্রিকেটাররা। শেষ ম্যাচে বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়ে রাজ্যদলের ক্রিকেটারদের মনোবল অনেকটা বেড়ে গেছে। ওই মনোবলকে পুজি করেই মিজোরাম জয় করতে চাইছেন আনন্দ ভৌমিক-‌রা। এদিন প্রায় দুই ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে দীর্ঘসময় নেটে কাটান নবারূন চক্রবর্তী-‌রা। কোচ থেকে দলনায়ক সকলেই আত্মবিশ্বাসী মিজোরাম জয় করা নিয়ে। তবে আত্মতুষ্টিকে স্থান দিতে নারাজ সকলে। অনুশীলন শেষে সুরাট থেকে টেলিফোনে ত্রিপুরা দলের ম্যানেজার পিক্লু রায় বলেন,”বাংলা ম্যাচে ৩ পয়েন্ট রাজ্যদলের ক্রিকেটারদের মনোবল কযেকগুন বাড়িয়ে দিয়েছে। যার প্রভাব অনুশীলনে দেখা যাচ্ছে। দলের প্রতিটি ক্রিকেটার মিজোরাম জয় নিয়ে আত্মবিশ্বাসী।”‌

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top