News Flash

  • Home
  • দিনের খবর
  • ধ্বংসস্তূপের নিচে পড়ে মৃত্যু হল তিন শ্রমিকের
Image

ধ্বংসস্তূপের নিচে পড়ে মৃত্যু হল তিন শ্রমিকের

সিমলা, ১৭ নভেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশের সোলানে একটি ভবন নির্মাণের সময় বুধবার গভীর রাতে ধ্বংসাবশেষ পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোলান জেলার ধরমপুরের কাছে সিহারদিতে এই দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপ চাপা পড়ে শ্রমিকরা। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই জেসিবির সাহায্যে ধ্বংসাবশেষ অপসারণ করা হয়, ততক্ষণে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। তার দেহ উদ্ধার করা হয়েছে। তৃতীয় শ্রমিকও পরে মারা যায়।
জানা গিয়েছে, একটি বেসরকারি বিদ্যালয়ের ভবন নির্মাণ কার্য চলাকালীন এই ঘটনা ঘটে। সোলানের পুলিশ সুপার বীরেন্দ্র শর্মা জানিয়েছেন, এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনার তদন্ত করা হচ্ছে। হিমাচলের স্বাস্থ্যমন্ত্রী রাজীব সাইজলও জেলা প্রশাসনকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top