News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষাঙ্গনে ছাত্রকে মারধর, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ডেপুটেশন এসএফআই’র
Image

শিক্ষাঙ্গনে ছাত্রকে মারধর, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ডেপুটেশন এসএফআই’র

আগরতলা, ১৭ নভেম্বর (হি. স.) : শিক্ষাঙ্গনে ছাত্রকে মারধরের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকের মারে ছাত্রের আহত হয়ে একমাস যাবত চিকিত্সাধীন থাকার ঘটনায় বিচার চেয়েছে সংগঠন। আজ বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশন প্রদান করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানিয়েছে এসএফআই।

প্রসঙ্গত, গত ২১ অক্টোবর উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে দশম শ্রেণির ছাত্র অনুরাগ রায় শিক্ষকের মারে গুরুতর আহত হয়েছে। প্রচন্ড মারধোরের ফলে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কিছুদিন আগে তাকে বহিরাজ্যে চিকিত্সার জন্য নেওয়া হয়েছে। প্রায় একমাস যাবত তার চিকিত্সা চলছে, কিন্তু এখনো ওই ছাত্র পুরোপুরি সুস্থ হয়ে উঠেনি।

ওই ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক গৌতম রুদ্রপালের বিরুদ্ধে ছাত্রকে প্রচন্ড মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার স্কুলের প্রধান শিক্ষকের নিকট এসএফআই সদর বিভাগীয় কমিটির এক প্রতিনিধি দল ডেপুটেশনে মিলিত হয়েছে। তাঁদের দাবি, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অবিলম্বে  সুষ্ঠু তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

এদিন ডেপুটেশন দেওয়ার জন্য উপস্থিত ছিলেন অভিজিৎ দে,  সৌরজ ব্যানার্জী সহ অন্যান্যরা। শিক্ষাঙ্গনে ছাত্রদের মারধরের ঘটনা অত্যন্ত লজ্জাজনক বলে এসএফআই সদর বিভাগীয় কমিটির সম্পাদক ক্ষোভ প্রকাশ করেছেন।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top