News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিখোঁজ স্বামীকে ফিরে পেতে পুলিশের দারস্ত অসহায় স্ত্রী
Image

নিখোঁজ স্বামীকে ফিরে পেতে পুলিশের দারস্ত অসহায় স্ত্রী

আগরতলা, ১৭ নভেম্বর : নিখোঁজ স্বামীকে ফিরে পাওয়ার দাবিতে এক বছরের কন্যা সন্তানকে কোলে নিয়ে পুলিশের দারস্ত হয়েছেন অসহায় স্ত্রী। নিখোঁজ ব্যক্তির নাম মিঠুন দাস। তিনি একমাসের অধিক সময় ধরে নিখোঁজ রয়েছেন।

ঘটনার বিবরনে নিখোঁজ ব্যক্তির স্ত্রী সুস্মিতা সরকার দাস জানিয়েছেন, গত ১৫ অক্টোবর তাঁর স্বামীর বিরুদ্ধে গকুলপুর গৌরটিলা এলাকায় চুরির অভিযোগ উঠেছিল। পরেরদিন সন্ধ্যা নাগাদ তাঁদের ভাড়া বাড়িতে এক সালিশি সভা বসেছিল। ওই সালিশি সভায় উপস্থিত ছিলেন এলাকার শাসকদলীয় মাতবররা। তাঁদের দ্বারা চরম  অপমানিত হন মিঠুন দাস। ওইদিন রাতেই স্ত্রী ও এক বছরের কন্যা সন্তানকে রেখে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। পরবতী সময়ে অনেক খোঁজাখুজি সত্বেও তার কোন হদিশ পাওয়া যায়নি। অবশেষে দীর্ঘ প্রায় এক মাস পর নিখোঁজ স্বামীর খোজ পাওয়ার জন্য আজ ১৭ নভেম্বর পুলিশের দারস্ত হন ওই অসহায় স্ত্রী। তিনি রাধাকিশোর পুর থানায় নিখোজ ডায়রী করেছেন। সাথে স্বামীর অবর্তমানে এক বছরের শিশু কন্যার খাবারের ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top